সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলের মধ্যে উঁচু ক্লাসের পড়ুয়াদের র্যাগিংয়ের জেরে আত্মঘাতী ১৫ বছরের কিশোর। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কেরলের ত্রিপুন্নিথুরার এরনাকুলাম এলাকায়। অভিযোগ, স্কুলের লাগাতার র্যাগিংয়ের শিকার হয়ে গত ১৫ জানুয়ারি ২৬ তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় সে। গোটা ঘটনা সোশাল মিডিয়ায় পোস্ট করে বিচারের দাবিতে সরব হয়েছেন মৃতের মা।
মিহিরের মায়ের সোশাল মিডিয়া পোস্ট অনুযায়ী, ‘স্কুলের মধ্যেই চরম অপমান করা হয়েছে ওকে। মারধর করার পাশাপাশি অত্যন্ত দুর্ব্যবহার করা হয়। আমরা জানতে পেরেছি, ওকে টয়লেট সিট চাটতে বাধ্য করা হয়েছে। শুধু তাই নয়, কোমোডে ওর মাথা ঢুকিয়ে ফ্ল্যাশ চালিয়ে দেওয়া হয়। এত নৃশংস অত্যাচার ওর সঙ্গে করা হয়েছে যা ধারনারও বাইরে। এই ঘটনায় ছেলে রীতিমতো ভেঙে পড়েছিল।’ অভিযোগ স্কুলের লাগাতার অপমানিত হয়ে গত ১৫ জানুয়ারি নিজেদের অ্যাপার্টমেন্টের ২৬ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় ওই কিশোর।
মিহিরের মায়ের দাবি, ‘ছেলের মৃত্যুর পর তাঁর সোশাল মিডিয়া পোস্ট ঘেঁটে আমরা জেনেছি কত ভয়ানক অত্যাচার করা হয়েছিল ছেলের সঙ্গে। এমনকী স্কুলে মিহিরের বন্ধুদের সঙ্গেও কথা বলে সব ঘটনা জানতে পেরেছি আমরা। উঁচু ক্লাসের একদল পড়ুয়া তাঁর সঙ্গে এই ধরনের দুর্ব্যবহার করত।’ ঘটনা এখানেই থামেনি তার গায়ের রং নিয়েও সবার সামনে অপমান করা হত।
এই ঘটনায় নির্যাতিত কিশোরের পরিবার সোশাল মিডিয়া পোস্ট-সহ সমস্ত তথ্যপ্রমাণ কেরলের মুখ্যমন্ত্রী ও ডিজিপির কাছে পাঠিয়েছেন। এবং এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের