প্রাণীদের ছবি তুললেই পৌঁছে যাবে তথ্য, নয়া অ্যাপ বন দপ্তরের

চলতি বছরেই অ্যাপটি ব্যবহার শুরু হবে বলে জানান বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০১৯, ১৫:৩৫

options
link
প্রাণীদের ছবি তুললেই পৌঁছে যাবে তথ্য, নয়া অ্যাপ বন দপ্তরের
ছবি: প্রতীকী

স্টাফ রিপোর্টার, শিলিগুড়ি: বন্যপ্রাণীদের অবস্থান জানতে নতুন অ্যাপ্লিকেশন আনছে বন দপ্তর। জঙ্গলের পথে কোনও বন্যজন্তুর ছবি তুললেই, ওই অ্যাপের মাধ্যমে তক্ষুণি সমস্ত তথ্য বন দপ্তরের হাতে পৌঁছে যাবে। কোথায় ছবি তোলা হচ্ছে, তার জিপিএস লোকেশন ট্র‌্যাক করে ওই এলাকার সমস্ত খবরাখবর জানতে পারবেন দপ্তরের কর্তারা। আপাতত বক্সা ব্যাঘ্র প্রকল্পকে এই পদ্ধতির অধীনে আনা হবে। সঙ্গে ডুয়ার্সের কয়েকটি জঙ্গল এলাকাতেও পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি প্রয়োগ করা হবে। মূলত মৃত জন্তুকে ট্র‌্যাক করতেই এই বন্দোবস্ত হলেও দলছুট হাতি বা অন্য জন্তুকেও ট্র‌্যাক করা যেতে পারে বলে দাবি দপ্তরের।

Advertisement

[সুতোয় বাঁধা জীবন, রুজির টানে বাংলায় ফিরে আসে মধ্যপ্রদেশের নাট পরিবার  ]

চলতি বছরেই অ্যাপটি ব্যবহার শুরু হবে বলে জানান বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন। বনমন্ত্রী বলেন, “আমরা বেশ কয়েকটি পদ্ধতি চালু করছি, যাতে বন্যপ্রাণের গতিবিধির উপর নজর রাখা যায়। জিপিএস পদ্ধতি এই পরিকল্পনারই ফসল।” উত্তরবঙ্গের মুখ্য বনপাল উজ্জ্বল ঘোষ জানান, “গোটা দেশেই ব্যাঘ্র প্রকল্পগুলিতে এই পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে।” তবে এ রাজ্যে বক্সার বাইরেও এই ‘অ্যাপ’কে কাজে লাগানো হতে পারে বলে জানানো হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কীভাবে কাজ করবে এই অ্যাপ? বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রথমে ওই অ্যাপটিকে মোবাইলের প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। ব্যাস, আর কোনও ভূমিকা নেই মোবাইল ফোন মালিকের। তিনি যখন ওই মোবাইল ব্যবহার করে কোনও প্রাণীর ছবি তুলবেন, তক্ষুণি ওই অ্যাপ-এর জিপিএস-এর মাধ্যমে তা পৌঁছে যাবে দপ্তরের মনিটরে। ফলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। বনকর্মীদের সকলকেই এই অ্যাপ ডাউনলোড করতে হবে। তবে দপ্তরের বাইরে পুলিশ, সামরিক বাহিনী, পরিবেশপ্রেমী বা সাধারণ মানুষ যাঁরাই দপ্তরকে সহযোগিতা করতে চান এই অ্যাপটি নিজের মোবাইলে লোড করে রাখতে পারেন বলে জানানো হয়েছে।

Advertisement

[ছেলের জন্মদিনে মহাভোজ অনাথ আশ্রমে, পাত পেড়ে খাওয়ালেন কাটোয়ার ব্যবসায়ী]

সম্প্রতি উত্তরবঙ্গের বিশেষ করে ডুয়ার্সে নিয়মিত বন্যপ্রাণীর মৃতদেহ উদ্ধার হচ্ছে। কখনও গন্ডার, কখনও হাতি, কখনও বাইসন কিংবা লেপার্ড বা অন্য কোনও জন্তু। দীর্ঘদিন ধরে দেহটি পড়ে থাকলেও তার খোঁজ মিলছে না। সিসি ক্যামেরা, ড্রোন ক্যামেরা দিয়ে নজরদারির প্রস্তাব নেওয়া হয়েছে। সেগুলি পুরোদস্তুর ব্যবহার শুরু হলে সুফল মিলবে বলে বন কর্তারা মনে করছেন। সেই সঙ্গে এই অ্যাপ চালু হলে নজরদারিতে আরও সুবিধা মিলবে বলে আশাবাদী বনমন্ত্রীও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.