Jan Suraaj Party

ছিলেন বিজেপির সাংসদ, সেই উদয় সিংকে জন সুরজের সভাপতি পদে বসালেন পিকে

২০১৯ সালে কংগ্রেসের টিকিটেও লোকসভা ভোটে লড়েছিলেন তিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৫, ২০:০৭

options
link
ছিলেন বিজেপির সাংসদ, সেই উদয় সিংকে জন সুরজের সভাপতি পদে বসালেন পিকে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন সুরজ পার্টির সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করলেন দলের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। সোমবার দলের ১৫০ সদস্যের কোর কমিটির বৈঠকের পর উদয় সিং ওরফে পাপ্পু সিংকে এই পদে বসালেন পিকে। এই উদয় সিং একদা বিহারের পূর্ণিয়া কেন্দ্রের প্রাক্তন বিজেপি সাংসদ। ২০১৯ সালে কংগ্রেসের টিকিটেও লোকসভা ভোটে লড়েছিলেন তিনি।

Advertisement

গত বছরের ২ অক্টোবর জন সুরজ পার্টি প্রতিষ্ঠা করেন প্রশান্ত কিশোর। তার পর থেকে এতদিন পর্যন্ত প্রাক্তন আইপিএস মনোজ ভারতীকে কার্যকরী সভাপতির দায়িত্ব দিয়ে কাজ চালাচ্ছিল দল। খোঁজ চলছিল যোগ্য সভাপতির। অবশেষে সভাপতি নির্বাচন করতে সোমবার ১৫০ জন সদস্যকে নিয়ে কোর কমিটির বৈঠকে বসেন প্রশান্ত কিশোর। সেখানে সভাপতি হিসেবে উদয় সিংকে বেছে নেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পিকে বলেন, “উদয় সিং এবং আরসিপি সিং-এর মতো যোগ্য নেতৃত্বের হাতে দল পরিচালনার দায়িত্ব অর্পণ করলাম। এখন আমার লক্ষ্য জনসংযোগ। আশা করছি আগামিকাল থেকে আবার পদযাত্রা শুরু করতে পারব আমি।” পাশাপাশি তিনি আরও বলেন, “শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নয়, সর্বসম্মতিক্রমে উদয় সিংকে দলের সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়েছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিহারের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক মুখ এই উদয় সিং। ২০০৪ ও ২০০৯ পর পর দুবার বিহারের পূর্ণিয়া কেন্দ্রে থেকে বিজেপির টিকিটে সাংসদ হন ইনি। তাঁর ভাই এনকি সিং অবসরপ্রাপ্ত আমলা এবং প্রাক্তন রাজ্যসভা সাংসদ। এরপর ২০১৯ সালে বিজেপি ও জেডিইউ জোট বেঁধে লড়লে পূর্ণিয়া কেন্দ্র দেওয়া হয় জেডিইউকে। এরপর বিজেপি ছেড়ে কংগ্রেসের টিকিটে এই কেন্দ্রে লড়াইয়ে নামেন উদয়। যদিও ভোটে হেরে যান তিনি। এর পর বিহারে জন সুরজ পার্টি প্রতিষ্ঠার আগে থেকেই পিকের ঘনিষ্ঠ ছিলেন উদয়। পাটনায় প্রশান্ত কিশোর যে বাংলোয় থাকেন সেটিও উদয়ের। এমনকী বিপিএসসি আন্দোলন চলাকালীন প্রশান্ত কিশোরের অনশন মঞ্চে বিলাসবহুল ভ্যানিটি ভ্যানকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। সেই সময় পিকের পাশে দাঁড়ান এই উদয়। ওই ভ্যান নিজের বলে দাবি করেন তিনি।

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.