সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশে জোর ধাক্কা খেল কংগ্রেস শিবির৷ দলের প্রাক্তন প্রদেশসভানেত্রী রীতা বহুগুণা জোশি বৃহস্পতিবার যোগ দিলেন বিজেপিতে৷ এদিন দিল্লিতে দলের সদর দফতরে অমিত শাহের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন জোশি৷ পরে দুজনে একসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন৷
২০১২-র নির্বাচনে লখনউ ক্যান্টনমেন্ট বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সময় কংগ্রেসের মুখ ছিলেন রীতা৷ কিন্তু সে বছর চতুর্থ হয়ে কংগ্রেসের মুখরক্ষা করতে ব্যর্থ হন তিনি৷ ৬৭ বছরের রীতা বহুগুণা জোশি ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি পদে ছিলেন৷ এর আগে তাঁর ভাই বিজয় বহুগুণাও উত্তরাখণ্ড কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন৷ সেই প্রসঙ্গ তুলে উত্তরপ্রদেশের কংগ্রেস প্রেসিডেন্ট রাজ বব্বর এদিন কটাক্ষ করতে ছাড়েননি৷ তিনি বলেন, “ওদের পরিবারে এটা কোনও নতুন বিষয় নয়৷ এর আগেও ওঁরা ৪-৫ বার এমনটা করেছেন৷ উনি ইতিহাসের অধ্যাপিকা বলেই হয়তো ইতিহাসের পুনরাবৃত্তি করলেন৷”
সর্বশেষ খবর
-
মক্কেল নাকি ন্যায়বিচার, কোনটা বেছে নেবে ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’?
-
মৃতের সংখ্যার সঙ্গে পিওকে নিয়ে বাড়ন্ত অস্বস্তি! ‘বিক্ষোভকারীরা জঙ্গি নয়’, বোধোদয় শাহবাজের দলের
-
আবাসের তথ্য যাচাইয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের চেষ্টা! গ্রেপ্তার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী
-
শঙ্কা কাটিয়ে ফিরলেন শুভমান, শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে ভারতের জয়ের পরও ব্যাট করে গেলেন সিরাজ
-
ভারতের জেলে মদ-গাঁজায় বুঁদ অপরাধীরা! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য, কীসের নেশা বাড়াচ্ছে উদ্বেগ?