সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাড়ি খুলতেই বেরিয়ে এল রাশি রাশি নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট৷ দেখেই চক্ষু ছানাবড়া সবার৷ এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আহমেদাবাদে৷ মঙ্গলবার আহমেদাবাদের রাস্তায় এমনই একটি গাড়ি আটকায় পুলিশ৷ পুলিশ সূত্রে খবর, ওই গাড়িতে করে যাচ্ছিলেন একই পরিবারের তিন সদস্য৷ সন্দেহ হওয়ায় গাড়িটি আটকে তল্লাশি চালায় পুলিশ৷ সেখান থেকে মেলে ১২.৪ লক্ষ টাকা৷ যার সবই নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট৷ ওই গাড়ির যাত্রীরা জানান, টাকাগুলি বিভিন্ন অ্যাকাউন্ট থেকে বিয়ের জন্য তোলা হয়েছে৷ যদিও তারা বিয়ের কার্ড দেখাতে না পারায় টাকাগুলি বাজেয়াপ্ত করে আয়কর দফতরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে৷
প্রসঙ্গত, বিয়ের জন্য আড়াই লক্ষ টাকা পর্যন্ত তোলার অনুমতি দিয়েছে কেন্দ্র৷ কারণ, অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে ক্যাটারার, ভেন্ডরদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই৷ সেক্ষেত্রে নগদে খরচের জন্য আড়াই লক্ষ টাকা তোলার অনুমতি দিয়েছে কেন্দ্র৷ তবে আহমেদাবাদের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় কেন্দ্রের নির্দিষ্ট করে দেওয়া সেই আড়াই লক্ষ টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে৷ তাই তদন্তের প্রয়োজনেই টাকা বাজেয়াপ্ত করেছে আয়কর দফতরের আধিকারিকরা৷ এদিকে এদিনই বেঙ্গালুরুর একটি এটিএম-এ টাকা নিয়ে যাওয়ার পথে গাড়ি থেকেই ১.৩ কোটি টাকা চুরির অভিযোগ উঠল সেইে গাড়ি চালকের বিরুদ্ধে৷
সর্বশেষ খবর
-
কেন্দ্রীয় বাহিনী নয়, বঙ্গে পুরভোট সামলাবে রাজ্য পুলিশই!
-
নিম্নচাপের বৃষ্টি, দোসর ভরা কোটালে গঙ্গাসাগরে ভাঙল বাঁধ, নোনা জলে প্লাবিত চাষের জমি-গ্রাম
-
বন্ধুর জন্য সঙ্গী খুঁজছেন? বানিয়ে ফেলুন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, জানাচ্ছে হালের ‘ডেট মাই ফ্রেন্ড’ ট্রেন্ড
-
পুরভোটের আগে রাজ্য পুলিশে ব্যাপক রদবদল! কলকাতায় নতুন এসিপি, বিশেষ নজর উত্তরবঙ্গে
-
‘গোমাতা খেয়ে জাত খোয়ানো মেরুদণ্ড বেচা…’, খোঁচা ঋত্বিকের! বিতর্কের ঝড়ে কী সাফাই সায়কের?