সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেলেট গানের বিকল্প আনার কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ শুরু হয়ে গিয়েছিল পরীক্ষা-নিরীক্ষাও৷ পেলেটের বদলে উঠে এসেছিল লঙ্কা বা মরিচের গুঁড়োর মতো জৈব উপাদান যুক্ত পাভা শেলের নামও৷ কিন্তু তার আগেই পেলেট গানের বলি হতে হল কাশ্মীরি কিশোরকে৷
শুক্রবার ফের বিক্ষোভকারীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয় শ্রীনগরের হরওয়ান এলাকায়৷ ওই এলাকারই বাসিন্দা ১৫ বছরের বছরের মোমিন আলতাফ গানাই৷ সেনা সূত্রের খবর, বিক্ষোভ চলাকালীন পেলেট গানের আঘাতে আহত হয় মোমিন৷ ঘটনার পর থেকে বেশ কিছুক্ষণ নিখোঁজ ছিল সে৷ পরে তার মৃতদেহ উদ্ধার হয়৷
কিশোরের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা৷ বিরাট শোভাযাত্রা করে মোমিনের শবদেহ নিয়ে যাওয়া হয় শেষকৃত্যের জন্য৷ পরিস্থিতি এখনও থমথমে৷ এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে৷ গত আড়াই মাস ধরে অশান্ত কাশ্মীরে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৮৭৷ থমথমে উপত্যকায় বিক্ষোভের নতুন ইন্ধন জোগালো পেলেট গানে কিশোরের মৃত্যু, এমনটাই অভিমত রাজনৈতিক মহলের৷
সর্বশেষ খবর
-
আগামী বছরের শুরুতেই ভারতে আসছেন ট্রাম্প! জানালেন মার্কো রুবিও
-
রাম মন্দির চুরিতে উদ্ধার ৮০ লক্ষ! পুলিশ হেফাজতে অভিযুক্তরা, ‘রাঘব বোয়াল’দের নিয়ে প্রশ্ন
-
নাসিরুদ্দিন শাহ, জিম সর্ভের দ্বৈরথে কতটা জমল ‘মেড ইন ইন্ডিয়া: এ টাইটান স্টোরি’? পড়ুন রিভিউ
-
‘দেড় বছরের নাতনি রোজ মোদি-নাম জপে’, রাহুল-আথিয়াকন্যার ‘সিক্রেট’ ফাঁস দাদু সুনীল শেট্টির
-
‘বেকার গৌরব চা-সিগারেটের টাকাও নিত অন্তরার থেকে, খ্যাতি পেতেই বাড়ায় দূরত্ব’, গোপন তথ্য ফাঁস ‘বন্ধু’দের