সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৯ সেপ্টেম্বরের রাতে ভারতীয় সেনাবাহিনীর যে জওয়ানরা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গিদের লঞ্চপ্যাড গুঁড়িয়ে দিয়ে এসেছিলেন, তাঁদের দেশের সর্বোচ্চ শৌর্য পুরস্কারে ভূষিত করা হল৷ এলিট প্যারা কমান্ডো ফোর্স ও প্যারা স্পেশ্যাল ফোর্স রেজিমেন্টের জওয়ানদের দেওয়া হল এই পুরস্কার৷ পাশাপাশি, ‘কীর্তি চক্র’ পুরস্কার পেয়েছেন প্যারা কমান্ডো বাহিনীর মেজরও৷
ভারত বরাবরই দাবি করে এসেছে, সার্জিক্যাল স্ট্রাইকে সশস্ত্র বাহিনীর কোনও জওয়ানের কোনও ক্ষতি হয়নি৷ কারা এই টপ সিক্রেট মিশনে অংশ নিয়েছিলেন, যত্ন-সহকারে সেটাও গোপন রাখা হয়েছে৷ স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, যাঁরা সার্জিক্যাল স্ট্রাইকে অংশ নিয়েছিলেন তাঁদের মধ্যে তিন অফিসার ও দুই জওয়ানকে ‘শৌর্য চক্র’ পুরস্কার দেওয়া হয়েছে৷
(তেরঙায় সেজে উঠল বিশ্বের উচ্চতম ইমারত বুর্জ খলিফা)
দু’জন কর্নেল, যাঁরা এই অপারেশনের পরিকল্পনা করেছিলেন, তাঁদের ‘যুদ্ধ সেবা মেডেল’ দেওয়া হয়েছে৷ আরও ১৪ জনকে নজিরবিহীন সাহস ও দেশপ্রেমের জন্য ‘সেনা মেডেল’ দেওয়া হয়েছে৷ সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্ত পুরোপুরি গোপন রাখা হয়েছিল৷ পাক অধিকৃত কাশ্মীরের অন্তত ২ কিলোমিটার পর্যন্ত ভারতীয় জওয়ানরা পায়ে হেঁটে ঢুকেছিলেন৷ জঙ্গি ও জঙ্গিদের মদতকারী পাক রেঞ্জার্সদের নিকেশ করে ফের দেশে ফিরে এসেছিলেন তাঁরা৷ ভারতীয় সেনাবাহিনীর কর্তারা নজিরবিহীনভাবে এই অপারেশনের সাফল্য প্রকাশ্যে তুলে ধরে দাবি করেন, সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ স্বরূপ তাঁদের কাছে ছবি ও ভিডিও রয়েছে৷
শুধু সেনা জওয়ানরাই নন, দেশের মধ্যে থেকেই যে সিবিআই অফিসাররা ব্যাপম, সত্যম ও নোট বাতিলের পরবর্তী পরিস্থিতির মোকাবিলা করেছেন, তাঁদেরও সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পুরস্কৃত করা হল৷ ২৮ জন সিবিআই অফিসারকে বিভিন্ন সম্মানীয় সার্ভিস মেডেল প্রদান করা হয়েছে৷ সত্যম কর্তা রামলিঙ্গম রাজুর বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির তদন্তের জন্য সিবিআই হায়দরাবাদের জয়েন্ট ডিরেক্টর এ ওয়াই ভি কৃষ্ণ, মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির তদন্তের জন্য ডিআইজি তরুণ গৌবাকে পুরস্কৃত করা হয়েছে৷
(পেন্টাগন হামলার ধাঁচে জঙ্গি বিমান আছড়ে পড়তে পারে লালকেল্লায়)
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!