সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলেজের অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়ায় মঞ্চ ছাড়তে হল এক পড়ুয়াকে। ঘটনা যোগীরাজ্যের। গাজিয়াবাদের (Ghaziabad) এই ইঞ্জিনিয়ারিং কলেজের এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যে। ঘনিয়েছে বিতর্কও।
ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, মঞ্চে উঠে পারফর্ম করার কথা ছিল এবিএসই কলেজের ওই পড়ুয়ার। সেই সময়ই দর্শকাসন থেকে তাঁকে ‘জয় শ্রীরাম’ বলে অভিবাদন জানানো হয়। এরপর পড়ুয়াটিও শুভেচ্ছা বার্তা দেন তাঁদের উদ্দেশে। সঙ্গে সঙ্গে গোটা হলই গমগম করে রামের জয়ধ্বনিতে। কিন্তু এরপরই সেখানে উপস্থিত হন এক অধ্যাপক। তিনি ও অন্য অধ্যাপকরা তাঁকে মঞ্চ থেকে নেমে যেতে নির্দেশ দেন।
[আরও পড়ুন: ‘নতুন ভারতের শিল্পকার’, দেশের প্রথম রিজিওনাল র্যাপিড ট্রেনের সূচনা, মোদিকে কুর্নিশ যোগীর]
স্বাভাবিক ভাবেই এমন ঘটনায় বিতর্ক ঘনিয়ে উঠেছে। ভিডিওয় মমতা গৌতম নামের অধ্যাপককে বলতে শোনা গিয়েছে, ”এটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে এমন ধ্বনি তোলা যায় না।” ঘটনার জের গড়ায় বহুদূর। ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে অধ্যাপক মমতা গৌতমকে। তাঁরই সঙ্গে অন্য আর এক অধ্যাপকও পড়ুয়াটিকে মঞ্চ থেকে নামার নির্দেশ দিয়েছিলেন। সাসপেন্ড করা হয়েছে তাঁকেও।
[আরও পড়ুন: তৃণমূলের চাপ, ১০০ দিনের কাজের টাকা নিয়ে ঢোক গেলা শুরু গিরিরাজের!]
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের