বাবার মাতাল বন্ধুরাই ধর্ষক, মৃত্যু কিশোরীর

কিশোরীর মৃত্যুর পর নতুন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৩, ২০১৬, ১৩:৩৫

options
link
বাবার মাতাল বন্ধুরাই ধর্ষক, মৃত্যু কিশোরীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবার তিন মাতাল বন্ধুই ধর্ষক। গত সেপ্টেম্বরে তাদের হাতেই ধর্ষিতা হয়েছিল ১৪ বছরের কিশোরী। তার জেরে সংক্রমণ ছড়িয়েছিল শরীরে। চারমাস যুদ্ধ চলেছিল। শেষমেশ মৃত্যু হল কেরলের সেই ধর্ষিতা কিশোরীর।

Advertisement

কেরলের কালামেশ্বরীর বাসিন্দা ওই কিশোরী। হতদরিদ্র পরিবার। বাবা ছিল মাতাল। বাবার তিন বন্ধুই ধর্ষণ করেছিল তাকে। ঘটনার পর থেকে স্থানীয় এক সরকারি হাসপাতালে ভর্তি ছিল সে। ইতিমধ্যে সংক্রমণজনিত অসুখে মৃত্যু হয় তার বাবারও। শেষমেশ সুস্থ হল না ওই কিশোরীরও। পুলিশ সূত্রে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। সংক্রমণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান পুলিশের।

Advertisement

ঘটনার খবর পেয়েই রবি, রাজু ও রাজেশ নামে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছিল কালামশ্বেরী পুলিশ। কিশোরীর মৃত্যুর পর নতুন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.