সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনার দামে পতন অব্যাহত রইল। সোমবারের পর মঙ্গলবার আরও ২০০ টাকা কমল সোনার দাম। এদিন সোনার দাম প্রতি ১০ গ্রামে ২৯,৫৫০ টাকা। সোমবার সোনার দামে পতন হয়েছিল প্রায় ৩৫০ টাকা। রুপোর দামও পড়েছে। ৩০০ টাকা কমে রুপোর দাম প্রতি কিলোগ্রামে ৪২,৫০০ টাকায় দাঁড়িয়েছে।
শুধু স্থানীয় বাজারে সোনার দাম পড়েছে তা নয়, আন্তর্জাতিক বাজারেও প্রতি আউন্সে সোনার দাম ০.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,২২৪.৭০ ডলার। সিঙ্গাপুরে রুপোর দাম প্রতি আউন্সে ০.৩৪ শতাংশ কমে হয়েছে ১৭.৭০ ডলার। রাজধানী দিল্লিতে ৯৯.৯০ শতাংশ ও ৯৯.৫০ শতাংশ খাঁটি সোনার দাম ২০০ টাকা কমে প্রতি ১০ গ্রামে দাড়িয়েছে যথাক্রমে ২৯,৫০০ ও ২৯,৪০০ টাকা। তবে প্রতি আট গ্রাম সোনার দাম ২৪,৫০০ টাকায় স্থির রয়েছে। প্রতি ১০০টি রুপোর কয়েনের ক্রয়মূল্য ৭৩,০০০ টাকা ও বিক্রয়মূল্য ৭৪ হাজার টাকা হয়েছে।
(এসে গেল Aadhaar Pay, এই ১০ তথ্য আপনাকে জানতেই হবে!)
সর্বশেষ খবর
-
১৯৯০ থেকে বেপাত্তা সেনা জওয়ান স্বামী, ৩৬ বছর পর অপহরণের অভিযোগ দায়ের স্ত্রীর!
-
ফের ইন্ডিগোর বিমানে বিপত্তি, এবার বেঙ্গালুরুতে অবতরণের সময় লেজে আঘাত! কেমন আছেন যাত্রীরা?
-
আপাতত স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, বৈঠকে রফাসূত্র মিলতেই ঘোষণা কর্মী সংগঠনের, স্বস্তিতে আমজনতা
-
আরটিআইয়ের বাইরে স্বরাষ্ট্র দপ্তর, নির্দেশিকা জারি করেও বাতিল, বিরোধিতার মুখে পিছু হটলেন বিজয়
-
দর্শকদের না-পসন্দ! এবার ‘বিস বস বাংলা’ থেকে ছিটকে গেলেন তাপসকন্যা সোহিনী