সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার জন্য আগস্ট মাসে কর্মচারীদের বকেয়া বেতন ও ভাতা মেটাতে ৩৪,৬০০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার৷ সমীক্ষক সংস্থা ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চ জানিয়েছে এই কথা৷ বুধবার তারা জানিয়েছে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বকেয়া বেতন, ভাতা, বর্ধিত পেনশন ও প্রাপ্য আর্থিক সুযোগ সুবিধা দিতে এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে৷
সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে এক কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেসিক পে (মূল বেতন) ২.৫৭ গুণ বৃদ্ধি পেয়েছে৷ এই বর্ধিত বেতনক্রম কার্যকর হয়েছে ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে৷ এই বেতনক্রম কার্যকর করতে সরকারের কাঁধে চাপবে বিপুল আর্থিক বোঝা৷ ১.২ লক্ষ কোটি টাকার বোঝা চাপতে চলেছে রাজকোষে৷ তবে আশার কথা, চলতি আর্থিক বছরে রিজার্ভ ব্যাংক মুনাফা করেছে ৬৫,৮৭৬ কোটি টাকা৷ তারা এই টাকা সরকারের হাতে তুলে দিলে রাজকোষের উপর চাপ অনেকটাই কমবে বলে মত ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চের৷
সর্বশেষ খবর
-
চোখ খোলা, শরীর থমকে! ‘জম্বি ড্রাগে’ মানুষ কি সত্যিই ‘জম্বি’ হয়ে যায়?
-
বঙ্গবিভূষণ কেড়ে নেওয়ার পরেও নেতাজি নিয়ে মন্তব্যে আপসোস নেই! কী ব্যাখ্যা অনন্ত মহারাজের?
-
ভারতের ভূখণ্ড নিজেদের বলে দাবি নেপালের! প্রমাণ কই? বলেন্দ্র সরকার বলল, কাগজ নেই
-
মহিলাদের বছরে ৫০ হাজার, নির্বাচনের মুখে যোগীরাজ্যে নয়া প্রকল্প! ‘ভোট কেনার চেষ্টা’, তোপ অখিলেশের
-
অ্যাপে পরিচয়, ১০ মাসের বিয়ে! মৃত্যুর আগে স্বামীকে শেষবার কী বলেছিলেন এনআরএসের নার্স?