সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট নাকচের পর আত্মপ্রকাশ করেছে ২০০০ টাকার নোট৷ এসেছে নতুন ৫০০ টাকার নোট৷ তবে নোটেদের সংসারে ফের পরিবর্তন৷ এবার আসতে চলেছে প্লাস্টিকের নোট৷
নতুন নোট আসার পর থেকেই নানা অভিযোগ আসছে৷ কখনও নোট ছেঁড়া৷ কখনও বা নোটের ছাপায় গোলোযোগ৷ এছাড়া নতুন নোট পাতলা বলেও অনেকে অভিযোগ করছিলেন৷ এই প্রেক্ষিতেই এবার প্লাস্টিকের নোট আনার ভাবনা কেন্দ্রর৷ রিজার্ভ ব্যাঙ্কের কাছে জানতে চাওয়া হয়েছিল, কাগজের বদলে প্লাস্টিকের নোট আনা হচ্ছে কি না৷ তার উত্তরে কেন্দ্রীয় অর্থ দফতরের প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল লিখিত উত্তরে জানান, কেন্দ্র প্লাস্টিকের নোট আনার পরিকল্পনা নিয়েছে৷ এ ব্যাপারে ইতিমধ্যেই কাজও শুরু হয়ে গিয়েছে৷
প্লাস্টিক বা পলিমার দিয়ে তৈরি এই নোটের আয়ুও বেশি হবে৷ অন্তত পাঁচ বছর টিকবে এক একটি নোট৷ তবে তার থেকেও বড় সুবিধা হল, বিশেষ রাসায়নিক উপায়ে তৈরি হওয়ায় এ নোট নকল করা সহজ হবে না৷ ফলে কালো টাকা রোখার ক্ষেত্রেও একটি জোরালো পদক্ষেপ হবে এটি৷
এই ধরনের প্লাস্টিকের নোট প্রথম চালু হয়েছিল অস্ট্রেলিয়ায়৷ ২০১৪ সালে রিজার্ভ ব্যাঙ্ক কিছু নির্দিষ্ট শহরে প্লাস্টিকের ১০ টাকার নোট চালু করার কথা ঘোষণাও করেছিল৷ তবে নোট বাতিলের প্রেক্ষিতে সেই সিদ্ধান্ত খুব দ্রুত কার্যকর করতে চলেছে কেন্দ্র৷
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে