Netaji Subhas Chandra Bose

নেতাজির জন্মদিনে দেশজুড়ে পালিত হবে ‘পরাক্রম দিবস’, বড় ঘোষণা কেন্দ্রের

ইতিমধ্যেই ২৩ জানুয়ারি ‘দেশনায়ক দিবস’ হিসাবে উদযাপনের ঘোষণা করেছে রাজ্য সরকার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৯, ২০২১, ১৫:৪০

options
link
নেতাজির জন্মদিনে দেশজুড়ে পালিত হবে  ‘পরাক্রম দিবস’,  বড় ঘোষণা কেন্দ্রের

নন্দিতা রায়, নয়াদিল্লি: নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) ১২৫তম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ইতিমধ্যেই ‘প্রতিযোগিতার’ আবহ তৈরি হয়েছে। কেন্দ্রীয় শাসক দল বিজেপি এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দু’পক্ষই এবার সমান উদ্যোগী। ইতিমধ্যেই ২৩ জানুয়ারি দিনটিকে ‘দেশনায়ক দিবস’ হিসাবে উদযাপনের ঘোষণা করেছে রাজ্য সরকার। এবার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হল, এবার থেকে প্রতি বছর দিনটিকে ‘পরাক্রম দিবস’ (Parakram Diwas) হিসেবে পালন করবে মোদি সরকার।

Advertisement

আজই সংস্কৃতি মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, নেতাজির অদম্য সংকল্প ও দেশের নিঃস্বার্থ সেবার আদর্শকে সম্মান জানাতে আগামী ২৩ জানুয়ারি দিনটিকে দেশজুড়ে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করা হবে। এদিকে একুশের নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্র ও রাজ্যের মধ্যে তৈরি হওয়া প্রতিযোগিতার আবহেই ওইদিন রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মধ্যরাতে মর্মান্তিক দুর্ঘটনা গুজরাটে! ফুটপাথে ঘুমন্ত শ্রমিকদের পিষে দিল ট্রাক, মৃত ১৫]

বাঙালি ভাবাবেগকে ছুঁতে নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী সাড়ম্বরে পালন করার কর্মসূচি নিয়েছে বিজেপি। আবার পালটা কমিটি গঠন করে রাজ্য সরকারও দিনটিকে মহা আড়ম্বরে পালন করার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এর আগে দিনটিকে জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণার পক্ষে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গে স্বাধীন ভারতে নেতাজির আজও যথাযথ মূল্যায়ন হয়নি বলেও কটাক্ষ করেছিলেন তিনি।

Advertisement

এদিকে কেন্দ্রের তরফ থেকে সারা বছর ধরে নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। তাতে বসু পরিবারের সদস্যদের পাশাপাশি নেতাজিকন্যা অনিতা বসু পাফকেও রাখা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে এ বছরের অনুষ্ঠানে তিনি হাজির থাকতে না পারলেও আগামী বছরের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে বসু পরিবার সূত্রে জানা গিয়েছে।

[আরও পড়ুন: করোনা টিকা নেওয়ার পর দেশজুড়ে ৫৮০ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া, প্রাণ হারিয়েছেন দু’জন]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.