বিশাল নীল সমুদ্রের নিচে বিশাল জাতীয় পতাকা উন্মোচন করে বিশ্বরেকর্ড গড়ল আন্দামান। গত শনিবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের স্বরাজ দ্বীপের রাধানগরে জলের নিচে প্রদর্শিত হয়েছে ৬০/৪০ মিটারের তেরঙ্গা। যার মাধ্যমে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। সমুদ্রে বিরাট এই মহাযজ্ঞে দক্ষ ডুবুরিদের পাশাপাশি অংশ নিয়েছিলেন ভারতীয় নৌবাহিনী ওবং কোস্ট গার্ডরা।
আরও পড়ুন:
জানা গিয়েছে, এই মহাযজ্ঞে অংশ নিয়েছিলেন ২০০ জনের বেশি ডুবুরি। এই দলে ছিলেন ১৪ থেকে ১৬ বছর বয়সি ৩ স্কুল পড়ুয়াও। সমুদ্রের তলায় দেশের তেরঙ্গা উন্মোচনের নেপথ্যে মূল লক্ষ্য ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অ্যাডভেঞ্জার ট্যুরিজমকে বিশ্বের দরবারে তুলে ধরা। এই অভিযানে যোগ দেওয়া তিন কিশোরের নাম ফতেহ জাহান সিং, লাবণ্য ইরা এবং রণবিজয় সিং। তারা বলেন, এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে তাঁরা গর্বিত।
এই মহাযজ্ঞে অংশ নিয়েছিলেন ২০০ জনের বেশি ডুবুরি। এই দলে ছিলেন ১৪ থেকে ১৬ বছর বয়সি ৩ স্কুল পড়ুয়াও।
পাশাপাশি অভিনব এই উদ্যোগের প্রশংসা করেছেন আন্দামান ও নিকোবরের লেফটেন্যান্ট গভর্নর ডিকে যোশী, মুখ্য সচিব চন্দ্রভূষণ কুমার এবং আন্দামানের পুলিশ আধিকারিক এইচএস ধালিওয়াল। এই উদ্যোগের জন্য তাঁরা ডুবুরিদের সাহস ও সমন্বয়ের প্রশংসা করেন। পতাকা উন্মোচনের পর শনিবার সকাল ১০টা ৩৫ নাগাদ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক ঋষিনাথ শংসাপত্র তুলে দেন লেফটেন্যান্ট গভর্নর ডিকে যোশীর হাতে।
VIDEO | The Andaman and Nicobar Administration set a Guinness World Record by unfurling the largest underwater national flag at Radhanagar Beach, Swaraj Dweep. Lt. Governor D.K. Joshi and senior officials witnessed the event, which was officially confirmed by a Guinness World… pic.twitter.com/h4hN14dg5L
— Press Trust of India (@PTI_News) May 2, 2026
তবে শুধু পতাকা উন্মোচন নয়, আরও একটি বিশ্বরেকর্ড তৈরির প্রস্তুতি নিচ্ছে আন্দামান ও নিকোবর। তা হল এই স্বরাজ দ্বীপের লাইটহাউস ডাইভ সাইটে ‘সবচেয়ে উঁচু হিউম্যান স্ট্যাক’ তৈরি। এই ইভেন্টকে কেন্দ্র করে পর্যটক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?