Gujarat UCC Bill

বহুবিবাহ, লাভ জিহাদে কড়া শাস্তি! গুজরাটে পাশ অভিন্ন দেওয়ানি বিধি, ‘মুসলিম বিরোধী’ বলছে কংগ্রেস

দেশের দ্বিতীয় রাজ্য হিসাবে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার সিদ্ধান্ত নিল গুজরাট। এর আগে আরেক বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ডে UCC চালু হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ১৪:৩৭

options
link
বহুবিবাহ, লাভ জিহাদে কড়া শাস্তি! গুজরাটে পাশ অভিন্ন দেওয়ানি বিধি, ‘মুসলিম বিরোধী’ বলছে কংগ্রেস
ফাইল ছবি।

আলাদা আলাদা ধর্ম, জাতির জন্য আলাদা বিধান নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নিজের রাজ্য গুজরাটে এবার পাশ হয়ে গেল অভিন্ন দেওয়ানি বিধি (Gujarat UCC Bill)। দেশের দ্বিতীয় রাজ্য হিসাবে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার সিদ্ধান্ত নিল গুজরাট। এর আগে আরেক বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ডে UCC চালু হয়েছে।

Advertisement

বিধানসভায় প্রায় ঘণ্টা সাতেক আলোচনার পর বুধবার অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ করিয়ে নিয়েছে গুজরাটের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল বলছেন, এই বিল ঐতিহাসিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও একইভাবে বিলটিকে ঐতিহাসিক বলে দাবি করেছেন। বিজেপির বক্তব্য, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে সামাজিক সৌহার্দ্য বজায় থাকবে। লিঙ্গবৈষম্য দূর হবে। মহিলারা শক্তিশালী হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এর ফলে সংবিধানের মূল ভাবধারা বজায় থাকবে। ‘একটি রাষ্ট্রে দুই প্রধান, দুই নিশান ও দুই বিধান থাকতে পারে না।’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই বাক্যবন্ধ বিজেপির নীতি নির্ধারণে স্পষ্ট।

Advertisement

এই অভিন্ন দেওয়ানি বলা হয়েছে, সমস্ত ধর্ম, জাতির ক্ষেত্রে বিয়ে, উত্তরাধিকার, বিচ্ছেদের ক্ষেত্রে একই নিয়ম মেনে চলতে হবে। বিধিতে একাধিক বিয়ে বা বহুবিবাহ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। ধর্মান্তকরণ, জোর করে, চাপ দিয়ে বিয়ে, বিয়ের পর জোর করে ধর্মবদলে কড়া শাস্তির বিধান দেওয়া হয়েছে। এক্ষেত্রে অন্তত ৭ বছরের জেলের সাজার বিধান দেওয়া হয়েছে। তাছাড়া, সমস্তরকমের বিয়ে এবং লিভ ইন সম্পর্কের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে।

Advertisement

এই অভিন্ন দেওয়ানি বলা হয়েছে, সমস্ত ধর্ম, জাতির ক্ষেত্রে বিয়ে, উত্তরাধিকার, বিচ্ছেদের ক্ষেত্রে একই নিয়ম মেনে চলতে হবে। বিধিতে একাধিক বিয়ে বা বহুবিবাহ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

বিজেপি এই পদক্ষেপকে ঐতিহাসিক বললেও অভিন্নে দেওয়ানি বিধিতে প্রবল আপত্তি কংগ্রেসের। হাত শিবির সাফ বলছে, গুজরাটের বিজেপি সরকারের এই পদক্ষেপ মুসলিম বিরোধী। কংগ্রেসের এক বিধায়ক বলছেন, এই বিল সংখ্যালঘুদের দেওয়া সাংবিধানিক অধিকার ভঙ্গ করছে। এটা মুসলিম ও আদিবাসী বিরোধী।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.