সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাহস যদি দেখাতে হয় তবে মহিলাদের উপর কেন, বরং সীমান্তে গিয়ে সাহস দেখান৷ বধূ নিগ্রহে অভিযুক্তকে এভাবেই কটাক্ষ করল গুজরাত আদালত৷
পেশায় গাড়ি চালক বনরাজসিং রানা৷ তার বিরুদ্ধে বধূ নিগ্রহের অভিযোগ ওঠে৷ স্ত্রীকে শারীরিকভাবে নিগ্রহের পাশপাশি তরবারী নিয়েও সে ভয় দেখাত বলে জানা যায়৷ শুক্রবার ওই চালক আদালতে হাজির হলে তীব্র কটাক্ষ করে আদালত জানায়, দেশের এই মুহূর্তে সীমান্তে অনেক সাহসী লোকের প্রয়োজন৷ কাশ্মীরে কীরকম উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছে, তা তো জানাই৷ তাই তরবারী হাতে সাহস দেখাতে হলে, স্ত্রীর উপর নয়, বরং সীমান্তে যাওয়া উচিত৷
দীর্ঘদিন ধরেই স্ত্রীর বিরুদ্ধে শারীরিক নিগ্রহ চালাত৷ তবে কিছুদিন আগে এই মর্মে তার বিরুদ্ধে এইআইআর দায়ের করেন তার স্ত্রী৷ এর মধ্যে আবার পরিবারের অন্যদের ও কিছু নেতার হস্তক্ষেপে তাদের বিবাদ মিটেও যায়৷ শুক্রবার তাই আদালতে হাজির হয়ে মামলা খারিজের আবেদন জানিয়েছিল সে৷ তখনই আদালত তার আচরণের কড়া ভাষায় সমালোচনা করে৷ অবশ্য আদালতের সামনে স্ত্রীর নিরাপত্তার বিষয়ে আশ্বাস দেয় ওই চালাক৷ জানায়, অতীতে যা হয়েছে ভবিষ্যতে আর কোনওদিন তা হবে না৷ যদিও আদালত সমাজকল্যাণ দফতরের এক অফিসারকে পরিবারের প্রতি নজর রাখার নির্দেশ দিয়েছে৷ বধূ সত্যিই নিরাপদে আছেন কি না, সে ব্যাপারে নিশ্চিত হতেই আদালতের এই ফরমান৷
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি