Chandrayaan 3

চন্দ্রযান ৩-এর ল্যান্ডার ‘বিক্রমে’র নকশা তাঁর তৈরি, সুরাটের যুবকের দাবি ঘিরে হুলুস্থুল

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৩, ২০:৫৭

options
link
চন্দ্রযান ৩-এর ল্যান্ডার ‘বিক্রমে’র নকশা তাঁর তৈরি, সুরাটের যুবকের দাবি ঘিরে হুলুস্থুল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বুধবার চাঁদের মাটি ছুঁয়েছে ভারত। মহাকাশ গবেষণায় যুগান্তকারী সাফল্য পেয়েছে ইসরো (ISRO)। দেশের ঐতিহাসিক সাফল্যের নেপথ্যে যে ল্যান্ডার, যা পালকের গতিতে চাঁদের মাটি স্পর্শ করতেই হইচই পড়ে গিয়েছে গোটা বিশ্বে, তার নকশা নাকি তিনিই তৈরি করেছেন। গুজরাটের (Gujarat) এক যুবকের এমন দাবি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এখনও পর্যন্ত নিজের দাবির স্বপক্ষে নথি পেশ করতে পারেননি যুবক।

Advertisement

গুজরাটের সুরাটের বাসিন্দা ওই যুবকের নাম মিতুল ত্রিবেদী। বুধবার চন্দ্রযান ৩ চাঁদে অবতরণ করার পর দিন অর্থাৎ বৃহস্পতিবার বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করেন, ইসরোর ল্যান্ডার বিক্রমের নকশা তাঁর তৈরি করা। নিজেকে ইসরোর বিজ্ঞানী বলেও দাবি করেছেন তিনি। মিতুল আরও দাবি করেন, চন্দ্রযান ২ প্রকল্পের সঙ্গেও যুক্ত ছিলেন। চন্দ্রযান ৩ প্রকল্পের জন্যও তাঁকে ডাকা হয়েছিল। ইসরোর তৈরি করা ল্যান্ডার ‘বিক্রম’-এর প্রাথমিক নকশায় বেশ কিছু বদল ঘটান তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: যোগীরাজ্যের পর কাশ্মীর, ব্ল্যাকবোর্ডে ‘জয় শ্রীরাম’ লেখায় ছাত্রকে মার, FIR শিক্ষকের বিরুদ্ধে]

ঘটনার তদন্তে নেমে সুরাটের ডেপুটি পুলিশ কমিশানর হেতাল পটেলের অনুমান, ভুয়ো দাবি করছেন মিতুল। কারণ ইসরোর বিজ্ঞানী হিসেবে নথি দেখাতে পারছেন না তিনি। তদন্তে জানা গিয়েছে, তিনি বাণিজ্য বিভাগের স্নাতক। যদিও দাবি করেছেন, শুধু ইসরো নয়, নাসার সঙ্গেও কাজ করেছেন। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। দাবি ভুয়ো প্রমাণিত হলে যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।

Advertisement

[আরও পড়ুন: ‘আমি বিশেষভাবে সক্ষম তাই…’, মুসলিম ছাত্রকে ‘শাস্তি’ দেওয়া নিয়ে আজব সাফাই শিক্ষিকার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.