সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ১৪ হাজার কোটি কালো টাকা সামনে এনেছিলেন তিনি৷ আর তারপর থেকেই বেপাত্তা৷ শেষমেশ এক টিভি চ্যানেল থেকে নাটকীয়ভাবে পাকড়াও করা হয় গুজরাতের ব্যবসায়ী মহেশ শাহকে৷ আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করেন আয়কর দফতরের আধিকারিকরা৷ জানা যাচ্ছে, আয়কর দফতরের সামনেও তিনি জানিয়েছেন এই টাকা নেতাদেরও৷
নোট বাতিলের পর কালো টাকা জমা দেওয়ার হিড়িক পড়েছে৷ তবে নজির গড়েছিলেন গুজরাতের ব্যবসায়ী ষাটোর্ধ্ব মহেশ শাহ৷ ১৩,৮৬০ কোটি টাকা কালো টাকা সামনে এনেছিলেন তিনি৷ তারপর থেকেই অবশ্য বেপাত্তা ছিলেন৷ পরে টিভি ট্যানেলের স্টুডিও থেকে তাঁকে আটক করে আয়কর দফতর৷ চ্যানেলেই তিনি জানিয়েছিলেন, যে টাকা তিনি সামনে এনেছেন তা তাঁর একার নয়৷ তবে সে টাকা কার কার তা তিনি আয়কর দফতরের আধিকারিকদের সামনেই জানাবেন৷ রবিবার প্রায় ঘণ্টা সাতেক তাঁকে প্রাথমিকভাবে জেরা করেন আয়কর আধিকারিকরা৷ সেখানে তিনি জানান, এত টাকা তাঁর একার নয়৷ বেশ কয়েকজন নেতা ও বিল্ডার্সের টাকাও এখানে আছে৷ তাঁকে ফাঁসানো হয়েছে এ অভিযোগ তিনি আগেই এনেছিলেন৷ এমনকী তাঁর ও পরিবারের সদস্যদের জীবন সংশয়ে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন৷
তাঁর পরিবারের নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যেই বাড়ির সামনে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ এদিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নেতাদের নাম ও ঠিক কী চুক্তি হয়েছিল তা জানার চেষ্টা করছেন আয়কর দফতরের আধিকারিকরা৷
সর্বশেষ খবর
-
ক্ষমা করো…, ব্রাজিলের কাছে হারের পর নতমস্তক জাপান, ভিডিওতে মুগ্ধ ফুটবলদুনিয়া
-
‘কোনও আলোচনা হয়নি’, ট্রাম্পের ‘একতরফা’ দাবি ওড়াল ইরান, অনিশ্চিত দোহা শান্তি বৈঠক
-
শাহের হাতেই শ্যামাপ্রসাদের ১২৫ ফুট মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন! বৈঠকে শুভেন্দু-সহ কেন্দ্রীয় নেতারা
-
ছেঁড়া জুতো পরে ‘ইক্কা’র ট্রেলার লঞ্চে, কোটি কোটি টাকার মালিক সানির এ কী দুর্দশা!
-
বিরাম নেই বৃষ্টির! কলকাতায় জারি হলুদ সতর্কতা, আর কী পূর্বাভাস হাওয়া অফিসের?