Gulmarg

গুলমার্গে মাঝ আকাশে থমকে রোপওয়ে, শূন্যে আটকে ৩০০ পর্যটক!

এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর না মিললেও ছড়িয়েছে আতঙ্ক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০২৬, ১৭:২২

options
link
গুলমার্গে মাঝ আকাশে থমকে রোপওয়ে, শূন্যে আটকে ৩০০ পর্যটক!
প্রতীকী ছবি।

মাঝ আকাশে বন্দি ৩০০ পর্যটক। যান্ত্রিক ত্রুটির কারণে উত্তর কাশ্মীরের গুলমার্গে গন্ডোলা পরিষেবা ব্যাহত হওয়ায় ছড়িয়েছে আতঙ্ক। যদিও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। এদিকে শুরু হয়েছে উদ্ধারকাজ।

Advertisement

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের এই প্রান্তে অত্যন্ত জনপ্রিয় এই গন্ডোলা রাইড। যা আদপে রোপওয়ে পরিষেবাই। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ এই রাইডে চড়তে ভালোবাসেন পর্যটকরা। কিন্তু এদিন সেই রাইডেই ঘটে গেল বিপত্তি। জানা গিয়েছে, সোমবার আচমকাই যান্ত্রিক গোলযোগের কারণে থমকে যায় গন্ডোলা। সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে আতঙ্ক। দেখা যায়, মাঝ আকাশেই আটকে রয়েছে একের পর এক কেবল কার। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। শুরু হয় উদ্ধারকাজ। সমস্ত যাত্রী যাতে নিরাপদে ফিরতে পারেন তা নিশ্চিত করতে একে একে যাত্রীদের রোপওয়ে থেকে নামানো শুরু হয়। তাংমার্গের উপবিভাগীয় ম্যাজিস্ট্রেটের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। উদ্ধার হওয়া পর্যটকদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। এখনও পর্যন্ত সকলেই অক্ষত রয়েছেন। আধিকারিকরা জানিয়েছেন, একদিকে পর্যটকদের উদ্ধার করার কাজ যেমন চলছে, তেমনই ইঞ্জিনিয়াররাও পরীক্ষা করে দেখছেন যান্ত্রিক সমস্যা ঠিক কী হয়েছে। লক্ষ্য, যত দ্রুত সম্ভব ফের পরিষেবা চালু করা। জানানো হয়েছে, গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। সমস্ত প্রয়োজনীয় নিরাপত্তাজনিত দিক নিশ্চিত করা হচ্ছে পর্যটকদের নিরাপত্তার জন্য। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.