সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন পর্যন্ত হাজি আলি দরগার অভ্যন্তরীণ কক্ষে মহিলাদের প্রবেশ ছিল নিষিদ্ধ৷ কিন্তু এবার বদলাতে চলেছে পরিস্থিতি৷ পুরুষের পাশাপাশি মহিলাদেরও দরগার অভ্যন্তরীণ কক্ষে প্রবেশের অনুমতি দিতে চলেছে দরগা কর্তৃপক্ষ৷ সোমবার সুপ্রিম কোর্টে দরগা কমিটি মহিলাদের প্রবেশাধিকারের বিষয়ে সায় দেয়৷ পাশাপাশি, তাঁদের তরফ থেকে আদালতের কাছে চার সপ্তাহ সময় চেয়ে নেওয়া হয় প্রবেশাধিকারের বিষয়টিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য৷ তাদের তরফ থেকে জানানো হয়েছে, দরগার অভ্যন্তরীণ কক্ষে প্রবেশের জন্য যে পথটি রয়েছে, সেটিকেই মহিলাদের যাতায়াতের উপযোগী করে তোলার জন্য এই সময় চাওয়া হয়েছে৷
সোমবার সুপ্রিম কোর্টের টি এস ঠাকুর, ডি ওয়াই চন্দ্রচূড় এবং নাগেশ্বর রাওয়ের ডিভিশন বেঞ্চ দরগা কমিটিকে এই সময় নেওয়ার অনুমতি দেয়৷
এর আগে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে হাজি আলি দরগার অভ্যন্তরীণ কক্ষে মহিলাদের প্রবেশের পক্ষে সওয়াল করা হয়৷ শুধু তাই নয়, সমাজের অগ্রগতির এক পাথেয় হিসাবে দরগায় মহিলাদের প্রবেশের বিষয়টিকেও দেখার কথা বলা হয় আদালতের পক্ষ থেকে৷ আদালতের তরফে বলা হয়, সাম্প্রতিক অবস্থার পরিপ্রেক্ষিতে দরগার অভ্যন্তরীণ কক্ষে যদি মহিলা এবং পুরুষ- সকলেরই প্রবেশ নিষিদ্ধ থাকে তবে তা সমস্যার বিষয় নয়৷ কিন্তু যে কোনও এক পক্ষের প্রবেশে অনুমতি দেওয়ার ঘটনা সমস্যার সৃষ্টি করতে পারে৷
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী