সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জওয়ানরাই শ্লীলতাহানি করেছিল, সংবাদ মাধ্যমের সামনে এসে এ কথা আরও একবার নিশ্চিত করল হান্দওয়ারার কিশোরী৷ পুলিশি চাপেই যে এ কথা বলতে পারেনি তাও জানাল নির্যাতিতা৷
জওয়ানদের হাতে কাশ্মীরি কিশোরীর নিগ্রহ নিয়ে উত্তপ্ত হয়েছিল হান্দওয়ারা৷ প্রাথমিকভাবে অভিযোগ ছিল জওয়ানদের বিরুদ্ধেই৷ পরে ওই কিশোরীর পুলিশি বয়ানে জানা যায়, কোনও জওয়ান এই ঘটনায় জড়িত নয়৷ কিন্তু পুলিশি চাপেই যে জওয়ানদের হাতে নির্যাতনের কথা অস্বীকার করতে বাধ্য হয়েছিল ওই কিশোরী, এদিন জানালেন তা৷ সম্প্রতি মিডিয়ার মুখোমুখি হয়ে তিনি জানান, কুপওয়ারা থানায় তাঁকে বয়ান বদল করতে বাধ্য হয়৷ এমনকী পুলিশের হাতে তাঁকে অবমাননার শিকার হতে হয়েছিল বলেও জানায় সে৷
ঘটনার পর এই প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিল ওই কিশোরী৷ সেখানে সে স্পষ্ট জানায়, বাথরুম থেকে বেরনোর পথে এক সেনা তাকে পাকড়াও করে৷ সে কোনওক্রমে তার হাত থেকে পালায়৷ তার দাবি, থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশরা তাকে রীতিমতো অবমাননা করতে শুরু করে৷ এমনকী এক পুলিশ অফিসার তার গায়ে থুতু দেয় বলেও অভিযোগ৷ সেখানেই তাকে নির্দেশ দেওয়া হয়, কোনও জওয়ানদের বিরুদ্ধে যেন কোনও অভিযোগ না তোলা হয়৷ অভিযোগ করলে তার ঘটনা ভিডিও করে ছড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয় তাকে৷ আর তাই বয়ান বদলাতে বাধ্য হয়েছিল সে৷
পুরো ঘটনা মিডিয়াকে জানিয়ে এখন সে জওয়ানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে এফআইআর দায়ের করতে চায়৷ সেই মর্মে হান্দওয়ারা থানার হাউস অফিসারকে আবেদনও জমা দিয়েছে সে৷
সর্বশেষ খবর
-
যুদ্ধের জেরে জ্বালানি তেলের সংকটে খোদ রাশিয়া! ‘পরিস্থিতি গুরুতর’, মানলেন পুতিন
-
শান্তিপুরে স্কুলের ছাদে বোমা! স্কুল চত্বরে ‘সমাজবিরোধীদের ঠেক’, নিরাপত্তার দাবিতে সরব কর্তৃপক্ষ
-
বারো হাজারের বেতনে ২৫ লাখের ফ্ল্যাট! রাম মন্দিরের ‘চোর’ লবকুশের সম্পত্তি দেখে থ পুলিশ
-
ঋতুপর্ণর সঙ্গে আরেকটি ছবিতে কাজের কথা ছিল, আজ ও থাকলে ভীষণ খুশি হত: অনুপম খের
-
চিনের হাতে বাংলাদেশের তিস্তা প্রকল্প! ‘উদ্বিগ্ন’ দিল্লিকে কী বার্তা দিল বেজিং?