সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গোটা দেশের আলো পেয়েছিলেন তরুণ হার্দিক৷ প্যাটেল সম্প্রদায়ের দাবি আদায়ের লক্ষ্যে লাগাতার আন্দোলন চালিয়ে অবশেষে জেলের ঘানি টানতে চলেছেন হার্দিক প্যাটেল৷ শিক্ষা ও চাকরি ক্ষেত্রে পতিদার বা প্যাটেল সম্প্রদায়ের সংরক্ষণের ‘হিংসাত্মক’ আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য হার্দিকের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়৷ অভিযোগ, ২০১৫ সালে পতিদার আন্দোলনের ‘উপকেন্দ্র’ উত্তর গুজরাটের মেহসানা জেলার ভিসানগর সিটিতে বিজেপির অফিসে ভাঙচুর চালানোর অভিযোগে আজ, বুধবার হার্দিককে দু’বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় গুজরাটের বিষ্ণুনগর আদালত৷ দু’বছরের জেলের পাশাপাশি, ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত৷
[সংরক্ষণের দাবিতে আন্দোলন মারাঠাদের, অচল মুম্বই]
এর আগে এই মামলায় অভিযুক্ত সবাইকে আদালতের কার্যক্রমে উপস্থিত থাকার শর্তে জামিন মঞ্জুর করে৷ অভিযোগ, অন্য অভিযুক্তরা সেই নির্দেশ মেনে চললেও হার্দিক প্যাটেল আদালতে উপস্থিত না হওয়ায় গুজরাট হাই কোর্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করে৷ তাঁর আইনজীবী বারংবার আদালতের কাছে মক্কেলের শারীরিক উপস্থিতি থেকে ছাড় দেওয়ার আবেদন জানায়৷ কিন্তু, আবেদনে আরজি খারিজ করে পুলিশকে হার্দিককে গ্রেপ্তারের নির্দেশ দেয় আদালত৷ আদালত সূত্রে খবর, এদিন শুনানিতে হার্দিক-সহ বাকি অভিযুক্তদেরও দু’বছরের জেল ও অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে৷ ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ১৪৭, ১৪৮, ১৪৯, ৪২৭ ও ৪৩৫ ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷
[কাশ্মীরে তীব্র জঙ্গিদমন অভিযান, নিকেশ দুই জেহাদি]
মামলার গেরোয় হার্দিককে কারাবাস হলেও প্যাটেলদের নিজেদের দাবি আদায়ের লড়াই থেকে এক পাও পিছু হটবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷ আগামী লোকসভা নির্বাচনের আগে প্যাটেল আন্দোলনের নেতাকে জেলে পাঠানোর মাশুল কেন্দ্রকে দিতে হবে বলেও আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে৷
[বাঁচতে চাইলে গরুর ব্যবসা বন্ধ করুন, মুসলিমদের বার্তা আজম খানের]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে