সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসম, পাঞ্জাবের পর এবার হরিয়ানাও আক্রান্ত পুলিশকর্মীরা। লকডাউন ভাঙায় স্থানীয় যুবকরা পুলিশকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এরপরই লাঠি নিয়ে পুলিশ কর্মীদের উপর চড়াও হন তাঁরা। গণপিটুনিতে গুরুতর জখম হয়েছেন দুই পুলিশ কর্মী। হরিয়ানার নুহ এলাকার রবিবার সন্ধের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধেয় হেড কনস্টেবল অনিল ও স্পেশাল পুলিশ টহল দিতে বেরিয়েছিলেন। সেইসময় নুহ এলাকায় রাস্তায় কয়েকজন আড্ডা মারছিলেন। পুলিশ আসতে দেখে সেখান থেকে চম্পট দেয় জমায়েতকারীরা। কিন্তু তাদের মধ্যে একজন বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন।পুলিশ কর্মীরা তাঁকে বাড়িতে ঢুকতে বলতেই বচসা বেঁধে যায়। ‘কেন রাস্তায় থাকা যাবে না’, ‘কে বারণ করছে’ এধরণের নানাবিধ প্রশ্ন করতে থাকেন তিনি। হেড কনস্টেবল অনিল জানান, “পরিস্থিতি খারাপ হতে দেখে দেখে অতিরিক্ত পুলিশ ফোর্স চেয়ে পাঠাই। কিন্তু অতিরিক্ত ফোর্স আসার আগেই এলাকাবাসী আমাদের উপর চড়াও হয়। বেধড়ক মারধর করে।”
[আরও পড়ুন : সক্রিয় হচ্ছে একাধিক মন্ত্রক, লকডাউনের মধ্যেই কাজে যোগ দিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা]
জানা গিয়েছে, অতিরিক্ত পুলিশবাহিনী আসার পর অভিযুক্তদের খোঁজ শুরু হয়। এক অভিযুক্ত রাকেশকে ধরতে গেলে বাকি পুলিশ বাহিনীর উপরও চড়াও হন তাঁরা। পুলিশের লাঠি দিয়েই তাঁদের মারা হয় বলে অভিযোগ। SPO ও পুলিশ হেড কনস্টেবল জখম হয়েছেন। ঘটনাপ্রসঙ্গে নুহ পুলিশের জনসংযোগ আধিকারিক কৃষ্ণ কুমার বলেন, “ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। পাঁচজনকে গ্রেপ্তারও করা হয়েছে।” জানা গিয়েছে, মোট ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। জরুরি পরিষেবা ছাড়া ঘরের বাইর বের হতে নিষেধ করা হয়েছে। কিন্তু সরকারি নির্দেশিকার কান দিতে রাজি নন দেশবাসীর একাংশ। তাঁরা এখনও রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আর পুলিশ লকডাউন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলেই পালটা আক্রান্ত হচ্ছেন। রবিবার পাঞ্জাবে এক পুলিশকর্মীর হাত কেটে নেওয়া হয়।
[আরও পড়ুন : নজিরবিহীন উদ্যোগ, উপসর্গহীন আক্রান্তদের সেবায় নিযুক্ত হলেন করোনা জয়ীরা]
সর্বশেষ খবর
-
‘নিজকে এই ইন্ডাস্ট্রির বাইরের সদস্য মনে হয়নি’, ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে আড্ডায় জয়া
-
প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোয় কানাডা, ‘তোমরাই নায়ক’, ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত কোচ
-
৭০ লক্ষ টাকা ‘তোলাবাজি’, গ্রেপ্তার ফিরহাদ ‘ঘনিষ্ঠ’ প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল
-
ট্রাম্পের রোষে কঙ্গোর সুপার ফ্যান! মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না মিচেল
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ