ইসরোর মুকুটে নয়া পালক, সফলভাবে আকাশে উড়ল ‘বিগ বার্ড’

ভারতের সবচেয়ে শক্তিশালী এবং ভারী কৃত্রিম উপগ্রহ ‘বিগ বার্ড’৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৫, ২০১৮, ১২:২৬

options
link
ইসরোর মুকুটে নয়া পালক, সফলভাবে আকাশে উড়ল ‘বিগ বার্ড’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসরোর মুকুটে নয়া পালক৷ আকাশে উড়ল ভারতের সবচেয়ে শক্তিশালী এবং ভারী কৃত্রিম উপগ্রহ ‘বিগ বার্ড’৷ এই কৃত্রিম উপগ্রহের ওজন ৫,৮৫৪ কেজি।

Advertisement

[বড় সাফল্য মোদি সরকারের, ভারতের হাতে কপ্টার কেলেঙ্কারির দালাল]

জি স্যাট-১১, বিজ্ঞানীরা ডাকছেন ‘বিগ বার্ড’ নামে৷ বানাতে খরচ হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা। এর জীবনকাল ১৫ বছর, এমনটাই জানাচ্ছে ইসরো। এই মুহূর্তে আকাশে সবকটি ভারতীয় কৃত্রিম উপগ্রহের ক্ষমতা যোগ করলে যা হয়, তার থেকেও বেশি ক্ষমতা ‘বিগ বার্ড’-র। ৫,৮৫৪ কিলোগ্রাম ওজনের কৃত্রিম উপগ্রহ পাঠানোর ক্ষমতা এই মুহূর্তে ভারতের উৎক্ষেপণ কেন্দ্রগুলিতে নেই। ইসরোর তরফে জানানো হয়েছে, সেই কারণে ভাড়া করা হয়েছিল দক্ষিণ আমেরিকার ফরাসি উৎক্ষেপণ কেন্দ্রটি৷ ভারতীয় সময় রাত দুটো সাত মিনিটে এই উৎক্ষেপণ হয়েছে বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। দক্ষিণ আমেরিকার ফরাসি উৎক্ষেপণ কেন্দ্র থেকে আকাশে উড়ল ভারতের সব থেকে শক্তিশালী কৃত্রিম উপগ্রহ ‘বিগ বার্ড’। ইসরো প্রধান কে শিভান জানিয়েছেন, ‘‘জি স্যাট-১১ হল পরবর্তী প্রজন্মের যোগাযোগ বা কমিউনিকেশন স্যাটেলাইট। সারা ভারতে ব্রডব্যান্ড পরিষেবার উন্নতিতে এই স্যাটেলাইটের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। নতুন প্রজন্মের বিভিন্ন পরিষেবা এই স্যাটেলাইটের মাধ্যমে পাবেন দেশের মানুষ।’’

Advertisement

[সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে ঝুলছে ৪ হাজার মামলা, উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট]

এই কৃত্রিম উপগ্রহের জন্য নিশ্চিতভাবেই প্রযুক্তিগত দিক থেকে অনেকটাই এগিয়ে যাবে ভারত। আরও উন্নত হবে দেশের যোগাযোগ ব্যবস্থা। এরপর থেকে দেশের অধিকাংশ বিমানেই মিলবে ইন্টারনেট পরিষেবা। পাশাপাশি কেবল দিয়ে ইন্টারনেট যেখানে পৌঁছে দেওয়া সম্ভব নয় সেই সব দুর্গম জায়গাতেও পাওয়া যাবে ইন্টারনেট পরিষেবা। ইসরোর দাবি, এই উপগ্রহের মাধ্যমে আরও কার্যকরী হবে ডিজিটাল ইন্ডিয়া।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.