সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে দেশের সমস্ত বিমানবন্দরে জারি করা হল চূড়ান্ত সতর্কতা৷ স্বরাষ্ট্র মন্ত্রকে পেশ করা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে জঙ্গি হানার আশঙ্কা প্রকাশ করা হয়েছে বলে সূত্রের খবর৷ জঙ্গিরা বিমান অপহরণ ও বিমানবন্দরে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করতে পারে বলেও জানিয়েছেন গোয়েন্দারা৷
সতর্কতা জারি হওয়ার পর দেশের সমস্ত বিমানবন্দরগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে তোলা হয়েছে৷ বিমানবন্দরগুলিতে রাখা হয়েছে বোমা খোঁজার ও নিষ্ক্রিয় করার বিশেষ সরঞ্জাম৷ বাড়ানো হয়েছে নিরাপত্তাকর্মীদের সংখ্যাও৷ রাজধানী দিল্লি থেকে যে সমস্ত বিমান চলাচল করে সেগুলির উপর বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে৷ সন্ত্রাসবাদীরা কম্পিউটার, সুগন্ধি দ্রব্যের মধ্যে বোমা লুকিয়ে রেখে নাশকতা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ পাক মদতপুষ্ট লস্কর-ই-তৈবা, জৈশ-এ-মহম্মদের মত জঙ্গি সংগঠনগুলি এই নাশকতা ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
জলবায়ু ক্ষতিপূরণের দাবি করেও ব্যাকফুটে! দুর্যোগে দ্রুত পাশে দাঁড়ানোয় ভারতকে ধন্যবাদ নেপালের
-
আকাশ হ্যাটট্রিকে অনবদ্য জয়, ডার্বির আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল
-
মর্মান্তিক, জমা জলে পড়ে বেঘোরে মৃত্যু যুবকের! চাঞ্চল্য ডোমজুড়ে
-
ম্যালেরিয়ার ওষুধ পেটে যেতেই মৃত্যু ৭ বছরের নাবালিকার! ৫০-এর বেশি শিশু ভর্তি হাসপাতালে
-
প্রকৃতির খেয়াল! আটাকামা মরুভূমি ঢাকল তুষারচাদরে, নেপথ্যে এল নিনো?