উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন কোনও ব্যক্তিকে এমন কোনও পদের জন্য নির্বাচিত করা যাবে না, যা স্পষ্টভাবে নিম্নতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জন্য নির্ধারিত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট (Supreme Court) এই রায় দিয়েছে। সেই সঙ্গে শীর্ষ আদালত তার পর্যবেক্ষণে বলেছে যে, যদি কেউ চাকরি পাওয়ার জন্য তার উচ্চশিক্ষার তথ্য গোপন করে, তা হলে তা অন্যান্য প্রকৃত যোগ্য (তুলনামূলক নিম্ন যোগ্যতাসম্পন্ন) প্রার্থীদের ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত করে। মাদ্রাজ হাই কোর্টের এ সংক্রান্ত রায়ও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।
একটি ব্যাঙ্কে দশম শ্রেণির শিক্ষাগত যোগ্যতার জন্য নির্ধারিত পদে শিক্ষাগত সুপ্রিম কোর্ট যোগ্যতা গোপন করে এক স্নাতক ব্যক্তির আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট তার রায়ে বলেছে, “এটি অন্যায় ছিল এবং নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতাকে প্রভাবিত করেছে। কোনও প্রার্থী নিম্নতর শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন আবেদনকারীদের জন্য বিশেষ ভাবে নির্ধারিত চাকরি পাওয়ার জন্য উচ্চতর শিক্ষাগত যোগ্যতার সাহায্য নিতে পারবেন না।” সুপ্রিম কোর্ট জানিয়েছে, কিছু চাকরি কম যোগ্যতাসম্পন্ন মানুষের জন্য সংরক্ষিত রাখা হয়, যাতে সরকারি নিয়োগে তাঁরা সমান সুযোগ পান।
উল্লেখ্য, এদেশে সরকারি চাকরিতে সামান্য সংখ্যক আসনে পরীক্ষা দেন কয়েক হাজার, কখনও বা লক্ষাধিক চাকরিপ্রার্থী। পিয়নের মতো নিম্নতর পদের জন্যও এমএ, বিএড, এমনকী পিএইচডি করা ব্যক্তিও পরীক্ষা দিচ্ছেন, এমন উদাহরণও রয়েছে। বলা বাহুল্য, এর কারণ সীমিত সংখ্যক চাকরির সুযোগ। এই পরিস্থিতির সমাধান কীভাবে হবে, তা অবশ্য জানায়নি শীর্ষ আদালত।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই