ফের কাঠগড়ায় যেগীর রাজ্য, ২৪ ঘণ্টায় মৃত্যু ১৬ শিশুর

অক্সিজেনের অভাবে শিশুমৃত্যু থেকে কোনও শিক্ষা নেয়নি উত্তরপ্রদেশ!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৪, ১১:৫৯

options
link
ফের কাঠগড়ায় যেগীর রাজ্য, ২৪ ঘণ্টায় মৃত্যু ১৬ শিশুর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ ঘন্টায় ১৬ জন শিশুর মৃত্যু! মৃতদের মধ্যে ১০ জন আবার সদ্যোজাত। ফের খবরের শিরোনামে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। হাসপাতালের তরফে জানানো হয়েছে, মৃত শিশুদের মধ্যে দশজন নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট বা নিকুতে ভরতি ছিল। বাকি ছ’জন ভরতি ছিল শিশুবিভাগে আইসিইউ-তে।

Advertisement

[বিশ্ববিদ্যালয়ের নাম থেকে হিন্দু ও মুসলিম শব্দ সরানোর প্রস্তাব UGC’র]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে,  মুখ্যমন্ত্রী আদিত্যনাথের নির্বাচনীকেন্দ্রের এই সরকারি হাসপাতালে এখন ৩৬ জন রোগী ভরতি রয়েছেন। বেশিরভাগই এনসেফালাইটিসে আক্রান্ত। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জন এনসেফালাইটিসের রোগী ভরতি হন গোরক্ষপুরের বিআরডি মে়ডিক্যাল কলেজ ও হাসপাতালে। চিকিৎসকদের দাবি, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এনসেফালাইটিসে আক্রান্ত হয়ে ১,৪৭০ জন রোগী ভরতি হয়েছেন হাসপাতালে। এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৩১০ জন।

Advertisement

[‘ভিত্তিহীন কুৎসা’ রটানোর অভিযোগে মানহানির মামলা অমিত শাহর পুত্রের]

আগস্টেই গোরক্ষপুরের এই বিআরডি হাসপাতালে অক্সিজেনের অভাবে ৬৩ জন শিশুর মৃত্যুর ঘটনা তোলপাড় হয়েছিল গোটা দেশ। অভিযোগ উঠেছিল, যে সংস্থা বিআরডি হাসপাতালে অক্সিজেন সরবরাহ করত, সেই সংস্থার কাছে প্রায় ৬৬ লক্ষ টাকা বকেয়া ছিল। তাই হাসপাতালে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিয়েছিল সংস্থাটি। তার জেরে বেঘোরে মরতে হয় বিআরডি হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের। ২০১৪ সালে এই গোরক্ষপুর লোকসভা কেন্দ্র থেকেই সাংসদ নির্বাচিত হয়েছিলেন উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। খোদ মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রের একটি সরকারি হাসপাতালে স্রেফ অক্সিজেনের অভাবে এতগুলি শিশুর মৃত্যুর ঘটনায় প্রবল সমালোচনার মুখে পড়ে উত্তরপ্রদেশ সরকার। মুখ বাঁচাতে বিআরডি হাসপাতালের অধ্যক্ষ ও সুপারকে সাসপেন্ড করে ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীকালে গ্রেপ্তার হন হাসপাতালে অক্সিজেন সরবরাহকারী সংস্থার মালিক ও কাফিল খান নামে এক চিকিৎসক। যদিও বিআরডি হাসপাতালের চিকিৎসকদের দাবি ছিল, অক্সিজেনের অভাব বা চিকিৎসায় গাফিলতি নয়, শিশুগুলির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল।

[গোধরা কাণ্ডে ১১ দোষীর মৃত্যুদণ্ড রদ গুজরাট হাই কোর্টে]

কিন্তু, কারণ যাই হোক না কেন, অতীতে শিশুমৃত্যুর ঘটনা থেকে বিআরডি হাসপাতাল কর্তৃপক্ষ যে কোনও শিক্ষাই নেয়নি, তা ফের একবার প্রকাশ্যে চলে এল। মাত্র ২৪ ঘণ্টায় মৃত্যু হল ১৬ জন শিশুর।

[রোজ পাঁচ থেকে ছয় জন করে জঙ্গি খতম করছে সেনা: রাজনাথ সিং]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন