সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ম কি? উত্তর- ভারতীয়। উত্তরদাতা, সলমন খান। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় যোধপুর আদালতে হাজির হয়ে এ কথাই শোনালেন বলি সুপারস্টার।
অস্ত্র মামলায় কলঙ্কমোচন হয়েছে। তবে এখনও কৃষ্ণসার হত্যা মামলায় অভিযুক্ত তিনি। সে মামলার শুনানিতেই ডাক পড়েছিল সলমন-সহ টাব্বু, সইফ
আলি খানদেরও। আদালতে হাজিরা দিয়ে একগুচ্ছ প্রশ্নের মুখে পড়তে হয় সলমনকে। প্রশ্নের আগে তাঁর পরিচয় দিতে বলা হলে, তিনি এ কথা বলেন। এটাই অবশ্য তাঁর বরাবরের উত্তর। যতবার তাঁকে তাঁর পরিচিতি জিজ্ঞেস করা হয়, তিনি জানান, তাঁর নাম সলমন খান। তিনি একজন ভারতীয়।
নিষিদ্ধ করা হোক ‘রইস’, দাবি শিব সেনা-বিশ্ব হিন্দু পরিষদের
যদিও এদিন কৃষ্ণসার হত্যা মামলা সম্পর্কে তিনি নিজেকে নির্দোষ বলেই ব্যাখ্যা করেন। তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ অভিনেতার। প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে এদিন একগুচ্ছ প্রশ্ন করা হয় সলমনকে। যদিও তার বেশিরভাগই ঠিক নয় বলে জানান অভিনেতা। তাঁর দাবি, কৃষ্ণসার হরিণগুলির স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে যে রিপোর্ট পেশ হয়েছিল, সেটিই একমাত্র সঠিক। হরিণকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ এদিন সরাসরি অস্বীকার করেন সলমন।
সব রাজ্যে গোহত্যা নিষিদ্ধ করার মামলা খারিজ সুপ্রিম কোর্টের
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় তাঁর সঙ্গে অভিযুক্ত সোনালি বেন্দ্রে, সইফ আলি খান, নীলম ও টাব্বুরাও। এক মামলায় ছাড় পাওয়ার পর, এই মামলায় সলমনের পরিণতি কী হয়, সেটাই দেখার।
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের