সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় নৌসেনার নজিরবিহীন পদক্ষেপ৷ এবার যুদ্ধজাহাজে থাকছে এটিএম৷ সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্যয় এবার বসানো হবে এটিএম৷
(এবার আরও সহজে ও দ্রুত ঋণ মিলবে ব্যাঙ্ক থেকে)
২০১৩ সালে ভারতীয় নৌসেনার অন্তর্ভুক্ত হয় আইএনএস বিক্রমাদিত্য৷ রাশিয়া থেকে কেনা এই বিমানবাহী রণতরীটি, আইএনএস বিরাটের পর নৌসেনার তৃতীয় বিমানবাহী যুদ্ধজাহাজ৷ আইএনএস বিক্রমাদিত্য প্রায় ৩৫টি জঙ্গিবিমান বহন করতে সক্ষম৷ এই বিমানগুলোর মধ্যে রয়েছে অত্যাধুনিক MiG-29K জঙ্গিবিমানও৷
(২৭ কোটি জন ধন অ্যাকাউন্টে ২ লক্ষ টাকা মোদির)
ডিজিটাল লেনদেনে আরও উৎসাহ জোগাতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অনলাইন লেনদেনের চার্জ কমানো ও মকুব করার বিষয়ে চিন্তাভাবনা করছে৷ ইন্টারনেট মারফত সবরকম লেনদেনে কোথাও ছাড়, কোথাও সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হচ্ছে৷ শুক্রবার সংসদীয় কমিটির দুই সদস্যকে এই কথাই জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল৷
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর আশ্বাস দিয়েছেন, দেশে নগদের জোগান প্রায় স্বাভাবিক হয়ে এসেছে৷ পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে উর্জিত বলেছেন, শহুরে এলাকায় নগদের জোগান এখন প্রায় স্বাভাবিক৷ প্রত্যন্ত প্রান্তেও কী করে নগদের পর্যাপ্ত জোগান রাখা যায় সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাঙ্ক সবরকম পদক্ষেপ করছে৷ “আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশের প্রত্যন্ত প্রান্তেও নগদের জোগান স্বাভাবিক হয়ে যাবে৷”
(ফ্লিপকার্ট-আমাজনের ক্ষতির অঙ্কে মঙ্গলাভিযান হত আরও ২৪ বার)
সর্বশেষ খবর
-
‘সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব’, পরিবর্তনের বাংলায় কড়া হুঁশিয়ারি ‘দাবাং’ পুলিশের
-
পুলিশি সুরক্ষাতেও রক্ষা নেই! রাতে জনতার ‘তাড়া’ খেয়ে সিতাই ছাড়লেন সস্ত্রীক জগদীশ বসুনিয়া
-
‘পড়ুয়ারা আমাদের সন্তান’, ঝাড়খণ্ডে পুলিশি অত্যাচারের প্রতিবাদে রাজ্যজুড়ে বন্ধের ডাক বিজেপির
-
আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ-টিয়ার গ্যাস! ঝাড়খণ্ডে পুলিশের ‘বর্বরতা’য় ফুঁসছেন প্রকাশ
-
আমজনতার চেয়ে গড় আয়ু কম ডাক্তারদের! কিন্তু কেন? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট