সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসঙ্গে ৩৯ জন পাক বন্দিকে মুক্তি দিয়ে শান্তির নজির বজায় রাখতে চলেছে ভারত৷ সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ ৩৯ জন বন্দির মধ্যে ২১ জন সাজাপ্রাপ্ত আসামি৷ এদের সাজার মেয়াদ সম্পূর্ণ হয়েছে৷ বাকি ১৮ জন বন্দি মৎস্যজীবী বলে জানা গিয়েছে৷
(আজ ব্যাঙ্ক ধর্মঘট, বন্ধ থাকবে অধিকাংশ এটিএম)
সম্প্রতি ভারতীয় জওয়ান বাবুলাল চহ্বনকে মুক্তি দিয়েছে পাকিস্তান৷ প্রতিবেশী দেশের এই পদক্ষেপের পরই দ্রুত ভারতের পক্ষ থেকে পাক বন্দিদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল৷ দুই দেশের মধ্যে আলোচনার পর বন্দিদের আগামী ১ মার্চ মুক্তি দেওয়া হবে বলে জানা গিয়েছে৷
বন্দিমুক্তির এই ঘটনা ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ গলাতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল৷ প্রসঙ্গত, ভারত বরাবরই পাক জঙ্গিনেতা হাফিজ সইদের গ্রেপ্তারি নিয়ে সরব হয়েছে৷ সইদের গ্রেপ্তারি নিয়ে ভারত-পাক আন্তর্জাতিক সম্পর্কে বিস্তর জলঘোলা হলেও অবশেষে পরোক্ষভাবে ভারতের বক্তব্যই সমর্থন করেছে পাকিস্তান৷ দেশের নিরাপত্তার স্বার্থে গৃহবন্দি করেছে সইদকে৷ সেই ঘটনার পর থেকেই পাকিস্তান এবং ভারতের সম্পর্কের খানিক উন্নতি হয়৷ বন্দিমুক্তির বিষয়টি ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি বজায় রাখতে সক্ষম হবে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল৷
(জানেন, যৌবনে কেমন দেখতে ছিলেন এই তাবড় রাজনীতিবিদরা?)
সম্প্রতি করাচি সাহিত্য উৎসবে ভারতের সহযোগিতা কামনা করেছে পাকিস্তান৷ সব মিলিয়ে দুই দেশের মানুষের সম্পর্কের উন্নতির দিকে যে নজর দেওয়া হচ্ছে তা এককথায় স্পষ্ট৷ ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক রাজনৈতিক পরিকাঠামোর ভিত্তিতে এখনও তেমনভাবে পরিবর্তিত না হলেও, দুই দেশই শান্তি বজায় রাখার মানবিক প্রয়াস চালিয়ে যাচ্ছে ক্রমাগত৷
সর্বশেষ খবর
-
উরুগুয়েকে হারিয়ে পরের রাউন্ডে স্পেন, ইতিহাস গড়ে নকআউটে ভোজিনহার কেপ ভার্দেও
-
আবেগের নাম শ্যামাপ্রসাদ! ভারত কেশরী ‘ঘনিষ্ঠ’ শতায়ু অফিসারকে শ্রদ্ধা বিজেপি নেতার
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার