সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিগন্ত বিস্তৃত নীল জলে ভেসে যেতে কার না মন চায়? কিন্তু ইচ্ছে থাকলেও উপায় থাকে না অনেকেরই৷ সাঁতার তো আর সবাই জানেন না৷ তাই আছড়ে পড়া ঢেউয়ে তলিয়ে যাওয়ার আতঙ্ক থেকেই যায়৷
তাই দিঘা, পুরীর সমুদ্রে জনসমুদ্রের দেখা মিললেও বিশাখাপত্তনমের বেশিরভাগ সমুদ্র সৈকতই পড়ে থাকে জনশূন্য৷ হ্যাঁ, ভাইজাগ-আরাকু ভ্যালির সৌজন্যে পর্যটকদের ভিড় লেগে থাকে বটে৷ কিন্তু, ক’জনই বা রুক্ষ সমুদ্রে গা ভেজানোর সাহস দেখাতে পারেন? স্বল্প-সংখ্যক যাঁরা জলে নেমে থাকেন তাঁদেরও অধিকাংশই কম-বেশি আঘাত পেয়ে থাকেন৷

এই কারণের দিনে দিনে কমছে পর্যটকের সংখ্যা৷ সেই জন্যই নতুন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় পর্যটন দফতর৷ ঠিক করা হয়েছে বিশাখাপত্তনমের রসিককোন্ডা, মাঙ্গামারিপেতা, সাগরনগর ও ল্যসন’স বে-তে গড়ে তোলা হবে অত্যাধুনিক ‘সি পুল’৷ যেখানে সমুদ্রের জলেই নিশ্চিন্তে জলবিহার করতে পারবেন পর্যটকরা, তাও সম্পূর্ণ সুরক্ষিতভাবে৷
অত্যাধুনিক এই পুল-এ সমুদ্রের উচ্ছ্বলতা যেমন থাকবে, তেমনি থাকবে জলপুলিশের নজরদারি৷ যাতে কেউ বিপদে না পড়েন, সেই জন্য থাকবে যাবতীয় ব্যবস্থা৷ চিলি, সিডনি, আমেরিকা, দক্ষিণ আফ্রিকার পর্যটকরাই এতদিন ‘সি পুল’-এর সুবিধা পেতেন৷ সব ঠিক থাকলে এবারে ভারতেও পুলের মধ্যেই পর্যটকরা পাবেন সমুদ্রের উচ্ছ্বলতা৷

সর্বশেষ খবর
-
সোমালিয়ার সমুদ্রে জলদস্যুদের তাণ্ডবে নিহত কলকাতার নাবিক, শোকে পাথর পরিবার
-
ফ্লাই দুবাইয়ের হামলাকারী সহ-পাইলটের ইরান যোগ! সাংঘাতিক ইঙ্গিত ট্রাম্পের
-
আগেও বহুবার সাউথ পয়েন্টের আহত সহপাঠীকে ‘টার্গেট’, কেন বারবার হামলা? তদন্তে পুলিশ
-
ফ্লাই দুবাই মনে করাচ্ছে কান্দাহার বিমান অপহরণ, মিউনিখ গণহত্যার মতো ঘটনাকে
-
পুজোয় পুরী যাওয়ার পথে একরাত কাটুক জঙ্গলে, সাফারিতে দেখা পেতে পারেন হাতিরও