সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ফের সরব হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন৷ জানালেন, পিছনের দিকে হাঁটার নিরিখে দেশ এই মুহূর্তে অনেকটা এগিয়েছে৷ ২০১৪ থেকেই এই বিপজ্জনক অবনতির শুরু বলে মত তাঁর৷ যা এখনও চলছে সমান তালে৷
[ দেশে লাফিয়ে বাড়ছে শিশু পাচারের সংখ্যা, সমীক্ষার রিপোর্টে উদ্বেগ ]
দিল্লিতে নিজেরই বইয়ের হিন্দি সংস্করণের প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি৷ সেখানেই দেশের পরিস্থিতি নিয়ে এই মত প্রকাশ করেন বিশ্বখ্যাত অর্থনীতিবিদ৷ তাঁর মতে, ভারত-পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা-নেপাল ও ভুটান এই রিজিয়নে আগে ভারত ছিল শ্রীলঙ্কার পরেই৷ অর্থাৎ সেরার নিরিখে দ্বিতীয়৷ এখন এই ক্রম পুরো উলটে গিয়েছে৷ এখনও ভারত দ্বিতীয়৷ তবে সেটা তালিকার নিচের দিক থেকে৷ সবথেকে খারাপ অবস্থায় আছে পাকিস্তান৷ কোন ভিত্তিতে এ কথা বলছেন তার ব্যাখ্যাও দেন তিনি৷ দেশের সাম্প্রতিক বেশ কিছু ঘটনাবলী উঠে আসে তাঁর কথায়৷ উঠে আসে, দলিত নিগ্রহের কথা৷ কিছুদিন আগেই এক দলিত যুবককে পেট্রল পাম্পে বেঁধে চাবুক মারা হয়৷ এদিকে নিজের হাতে যারা ম্যানহোলের ময়লা পরিষ্কার করে, সেই শ্রেণির মানুষরা ক্রমাগত উপেক্ষিত এবং অবহেলিত৷ অর্থাৎ বিশেষ কিছু দিকে যে দৃষ্টি দেওয়া হচ্ছে না, ক্রমাগত কিছু সূচকের নিরিখে দেশকে পিছু হটতে হচ্ছে তাই-ই স্মরণ করিয়ে দেন তিনি৷ আরও স্পষ্ট করে দিয়ে তিনি বলেন, মোদি বনাম রাহুল দ্বন্দ্বের কথা তিনি বলছেন না৷ বরং দেশ এবং তার স্বরূপ নিয়েই তিনি ভাবিত এবং সেই কথাটিই তুলে ধরছেন৷ তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের সময় কেউ কল্পনাও করেননি যে স্রেফ হিন্দু পরিচিতির জেরে কোনও নির্বাচন জেতা যায়৷ কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আজ তাই-ই হচ্ছে৷ ওদিকে ২০০০ কোটি টাকার বাজেট মানে দেশের প্রত্যেক মানুষের জন্য বরাদ্দ ২০ টাকা৷ সুতরাং অর্থনীতি ও সামাজিক দিকে থেকে এই মুহূর্তে দেশে যে বেশ কিছু সমস্যা আছে এবং সেদিক থেকে ক্রমাগত মুখ ঘুরিয়ে চলা হচ্ছে৷ সে কথাই আরও একবার জানিয়ে দেন তিনি৷
[ ২৮০ শিশুজন্মের কোনও হদিশ নেই, প্রশ্নের মুখে মাদার টেরিজার সংস্থা ]
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’