সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব অর্থনীতিতে ভারতের ক্রমশ শক্তিশালী হয়ে ওঠার স্বীকৃতি মিলল৷ ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের তৈরি করা গ্লোবাল কমপিটিটিভনেস ইনডেক্সে ৩৯তম স্থান পেল ভারত৷
১৩৮টি দেশের মধ্যে সমীক্ষা করে তৈরি এই তালিকা৷ সেখানে ২০১৫-১৬ আর্থিক বর্ষে ভারত ছিল ৫৫তম স্থানে৷ এবার চলতি আর্থিক বর্ষে ১৬ ধাপ এগিয়ে অর্থনীতিতে আরও শক্তিশালী হয়ে ওঠার পরিচয় দিল ভারত৷ এই তালিকায় এবারও শীর্ষে আছে সুইজারল্যান্ড৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে সিঙ্গাপুর ও আমেরিকা৷ ইনডেক্স অনুযায়ী সুইজারল্যান্ডের পয়েন্ট ৫.৮১, সেখানে ভারতের সংগ্রহ ৪.৫২৷
মোট ১২টি বিষয়ে পর্যালোচনার ভিত্তিতে এই ইনডেক্স তৈরি করা হয়৷ সেই অনুযায়ী প্রকাশিত রিপোর্টে ভারতের অর্থনীতিকে স্থিতিশীল বলে উল্লেখ করা হয়েছে৷ পেট্রোপণ্যের দাম কমানো থেকে পণ্য বাজারে ভারতের অগ্রগতির প্রশংসা করা হয়েছে৷ তবে পরিকাঠামো, শ্রমিক ইত্যাদি ক্ষেত্রে এখনও যে কিছু প্রতিবন্ধকতা থেকে গিয়েছে, তাও উল্লেখ করা হয়েছে৷ বিশ্ব অর্থনীতির নির্ণায়ক শক্তিদের মধ্যে অন্যতম হয়ে উঠতে ভারতকে আরও অনেকটা পথ যেতে হবে বলেই জানানো হয়েছে ওই রিপোর্টে৷
সেই সঙ্গে BRICS–এর অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে অর্থনীতিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত৷ ফলত চিনের মতো শক্তিশালী দেশের সঙ্গে ভারতের অর্থনৈতিক অবস্থানে খুব বেশি ফারাক থাকছে না৷ সব মিলিয়ে বিশ্ব অর্থনীতিতে ভারত যে ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে তা আরও একবার প্রমাণিত হল৷
সর্বশেষ খবর
-
সন্ধ্যা নামলেই গা ছমছম! কাঁকসার ২ স্বাস্থ্যকেন্দ্র যেন ভূতের বাংলো, পরিষেবাও তথৈবচ
-
জেলেনস্কির দুয়ারে ভয়ংকর ড্রোন হামলা রাশিয়ার! ধ্বংস ভারতীয় ধনকুবেরের স্টিল প্লান্ট, মৃত ২
-
দুরমুশ হালান্ডদের ম্যান সিটি, কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
-
হুগলি নদীতে ইলিশের মড়ক! অশনি সংকেত?
-
কলকাতাকে ছুঁয়ে ফেলল নিম্নচাপ! অতি বৃষ্টির লাল সতর্কতা দক্ষিণবঙ্গে, কতদিন চলবে বৃষ্টি?