সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তে সন্ত্রাস রুখতে এবারে সশস্ত্র ড্রোন কিনতে চায় ভারত৷ আগামী সপ্তাহেই আমেরিকা সফরে যাচ্ছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর৷ প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, ওয়াশিংটনে প্রতিরক্ষা বিষয়ক নানা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন তিনি৷ সেই অবসরেই সশস্ত্র ড্রোন কেনার কথা তুলবেন৷
প্রসঙ্গত, অত্যাধুনিক শস্ত্রে সজ্জিত এই ড্রোন গুলিই পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যবহার করে আমেরিকা৷ তবে সামরিক সুরক্ষার কারণ দেখিয়ে এতদিন এগুলি শুধু নিজেদের কাছেই রেখে দিয়েছিল মার্কিন মুলুক৷ অবশ্য ভারতের আশা জুন মাসে যদি মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমে (MTCR) দেশ প্রবেশ করতে পারে৷ তাহলে কিছুটা আশা করা যেতে পারে৷ বর্তমানে ভারতীয় নৌবাহিনীর জন্য সাধারণ ড্রোনই অফারের তালিকায় রেখেছে আমেরিকা৷
সীমান্ত নিয়ে হামেশা তৎপর থাকতে হয় ভারতীয় সেনাকে৷ উত্তর-পশ্চিম প্রান্তে পাকিস্তান, উত্তর-পূর্বে চিন প্রায়ই ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে৷ এদিকে আবার কাশ্মীরে চলতে থাকা ক্রমাগত অশান্তি চিন্তার ভাঁজ ফেলেছে প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকদের কপালে৷ এমতবস্থায়, সশস্ত্র ড্রোন পাওয়া গেলে ভারতীয় সেনার পাল্লা অনেকাংশে ভারি হয়ে যাবে বলে ধারণা বিশেষজ্ঞদের৷
সর্বশেষ খবর
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?
-
ব্রিকসের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেও তারেককে আমন্ত্রণ! হাসিনা-হাদি নিয়ে মন্তব্য দিল্লির
-
SIR-এ বাদ প্রকাশ রাজের নাম! ‘এবার খেলা হবে’, চ্যালেঞ্জ অভিনেতার