তারেক সরকারের আমলে ফের ছন্দে ফিরল দিল্লি-ঢাকার কূটনীতি! প্রায় ২ বছরের বিরতির পর বাংলাদেশিদের পর্যটন ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। রবিবার থেকে শুরু হয়েছে ভিসার আবেদন গ্রহণ। এবার বাণিজ্য ক্ষেত্রেও অগ্রগতি দেখা গেল দুই দেশের। দীর্ঘ বিরতির পর বাংলাদেশকে রেল কোচ রপ্তানি করছে ভারত।
আরও পড়ুন:
সংবাদমাধ্যম সূত্রের খবর, দুই দেশের কূটনৈতিক স্বাস্থ্যের উন্নতির বার্তা দিয়ে বাংলাদেশে রেল কোচ রপ্তানি শুরু করতে যাচ্ছে ভারত। সবকিছু ঠিক থাকলে জুলাইয়ে কোচ হস্তান্তর কার্যক্রম শুরু হবে। ভারতের রেল মন্ত্রক সংস্থা রাইটসের মাধ্যমে প্রায় ৯১৫ কোটি টাকার চুক্তির আওতায় বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করা হবে। প্রথম চালানে ঢাকা পাবে ২০টি কোচ। এর আগে ভারত বাংলাদেশকে ১২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ, ৩৬টি ব্রডগেজ লোকোমোটিভ এবং ১০টি মিটারগেজ লোকোমোটিভ সরবরাহ করেছিল। কোচগুলো পাঞ্জাবের কাপুরথলা রেল কোচ কারখানায় তৈরি হচ্ছে। ইতিমধ্যে হস্তান্তরের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
বিশ্লেষকদের মতে, এ চালান শুধু একটি বাণিজ্যিক প্রকল্প নয়, বরং বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান অবকাঠামোগত সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষ করে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর এটিই হতে যাচ্ছে ভারতের পক্ষ থেকে প্রথম বড় সরবরাহ। ২০২৪ সালে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে রাইটস এ প্রকল্পের কাজ পায়।
এদিকে প্রায় দু’বছর বিরতির পর রবিবার থেকে ঢাকায় আবার ভারতীয় পর্যটন ভিসার আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। এদিন রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কের পাশে অবস্থিত ভারতীয় ভিসার আবেদন কেন্দ্রে গিয়ে উচ্ছাসে উদ্বেলিত আবেদনকারীরা। প্রায় দু’বছর স্থগিত থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের পর্যটন ভিসা পুনরায় চালু হওয়ায় ঢাকায় অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) ও ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে আবেদনকারীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার ঝাড়গ্রামে বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল জাতীয় সড়কের ধারে গজিয়ে ওঠা দোকানপাট!
-
পাহাড়ি পথে আচমকা ভূমিধস, তলিয়ে যেতে যেতেও বেঁচে ফিরলেন বাইকচালক! প্রকাশ্যে হাড়হিম ভিডিও
-
সাংসদ পদ থেকে ইস্তফার পরই বিদেশে রঙিন মেজাজে কোয়েল, টাইমস স্কোয়ারে কী করলেন?
-
‘সর্বভারতীয় নয়, এখন কালীঘাট তৃণমূল!’ বিধানসভায় কটাক্ষ শোভনদেবকে, পেলেন ‘পরামর্শ’
-
‘সংবাদের শিরোনামে থাকার চেষ্টা’, মহুয়ার আপত্তিকর মন্তব্যে বিঁধলেন জগন্নাথ