সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পূর্ণ নয়া পদ্ধতিতে হৃদযন্ত্র প্রতিস্থাপন করে চমকে দিলেন দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা৷ ট্রায়াল রান শেষ করে এই প্রথমবার এক রোগীর বিকল হৃৎপিণ্ডকে জটিল চৌম্বকীয় পদ্ধতিতে ফের সচল করে নজির গড়লেন চিকিৎসক ডাক্তার কেওয়াল কৃষন৷ তিনি ওই হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট কার্ডিয়াক সার্জন ও হার্ট ট্রান্সপ্লান্ট অ্যান্ড ভেন্ট্রিকুলার অ্যাসিসট্যান্ট ডিভাইস প্রোগ্রামের প্রধান৷
হার্টমেট-৩ এখন বিশ্বের মধ্যে সবচেয়ে আধুনিক হৃদযন্ত্র প্রতিস্থাপন পদ্ধতির মধ্যে অন্যতম৷ অ্যাডভান্সড স্টেজে হার্ট ফেলিওর রোগীদের পক্ষে নয়া পদ্ধতি অত্যন্ত ফলপ্রসূ৷ ‘কজেস অফ ডেথ ইন ইন্ডিয়া ২০১০-১৩’ নামে এক বইয়ে বলা হয়েছে, প্রতিবছর ভারতে যতজনের মৃত্যু হয় তাঁদের মধ্যে ২৩ শতাংশ মানুষ ‘কার্ডিও-ভাসকুলার ডিজিজ’-এ প্রাণ হারান৷
চলতি বছরের মে মাসে ৬৯ বছরের এক ব্যক্তির ‘হার্টমেট-৩ ইমপ্লান্ট’ করা হয়৷ ডাক্তার কৃষন বলছেন, “এই অপারেশনে আদতে হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয় না, বরং সেখানে পাম্প করে আরও বেশি রক্ত পৌঁছে দিতে সাহায্য করা হয়৷ যার ফলে দুর্বল হৃৎপিণ্ডেও ঠিকমতো রক্ত পাম্প করতে পারে ও রোগী সুস্থ হয়ে ওঠেন৷” তিনি আরও বলেন, নয়া নজির গড়ার চেয়েও আমি বেশি খুশি কারণ এই অপারেশনের জন্য আমাদের দেশের রোগীদের আর বিদেশে যেতে হবে না৷”
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের