সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের জন্য ভারতের আকাশসীমা বন্ধের মেয়াদ আরও বাড়ল। সোমবার নয়াদিল্লির তরফ থেকে নতুন ‘নোটাম’ জারি করে জানানো হয়েছে, আগামী ২৪ জুলাই পর্যন্ত ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না পাকিস্তানের কোনও যাত্রীবাহী বা সামরিক বিমান। একই পথে হেঁটেছে ইসলামাবাদও। তারাও নতুন ‘নোটাম’ জারি করে ভারতের সমস্ত বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধের মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেছে। আগামী ২৪ জুলাই পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে।
দুই দেশের আকাশসীমায় ভারত ও পাকিস্তানের মধ্যে এই সংঘাতের সূত্রপাত পহেলগাঁও হামলাকে কেন্দ্র করে। পহেলগাঁওয়ে হামলার পর ২৩ এপ্রিল ভারতের জন্য পাক আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। এর পালটা পদক্ষেপ করে ভারতও। এরপর দুই দেশের মধ্যে সামরিক সংঘাত ও সংঘর্ষবিরতি ঘটলেও আকাশসীমায় নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি।
সোমবার ফের এক মাসের জন্য ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে পাকিস্তান। এর পালটা দেয় ভারতও। কেন্দ্রের তরফে জারি করা হয় ‘নোটাম’। যেখানে পাকিস্তানের যাত্রীবাহী ও সামরিক বিমানতো বটেই পাকিস্তান ভাড়া নিয়েছে এমন বিমান ও অপারেটরদের জন্যও লাগু থাকবে এই নিষেধাজ্ঞা। দেশের নিরাপত্তাকে প্রাধান্য দিয়েই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।
সর্বশেষ খবর
-
নিরাপদে তামিলনাড়ুর ২১, শুধু চিনেই আটকে দু’শো ভারতীয়! নেপালে নাগরিকদের সুরতেহাল জানাল দিল্লি
-
ভাঙা ভাঙা ইংরেজিতে ভিডিও! ৫০ টাকার দুল, ১০০ টাকার হারে মেটার মঞ্চে চমক গ্রামের বউ পূজারিণীর
-
‘আমার জন্য প্রার্থনা করুন’, নেপাল থেকে নিরাপদে ছেলের কাছে ফিরতে চান বাংলাদেশি নায়িকা অপু
-
‘নিরাপদে থাকুন…’, দেশের বিধ্বস্ত অবস্থা দেখে মন কাঁদছে নেপাল ক্রিকেটারদের
-
বিধ্বস্ত নেপালে নিখোঁজ বাংলার বহু, বসিরহাট-শিলিগুড়ির উদ্বিগ্ন পরিবারে হাহাকার