India Post

পোস্ট অফিসে আর মিলবে না এই পরিষেবা, ট্যাঁকে টান পড়বে গ্রাহকদের!

৫০ বছর ধরে চলা এই পরিষেবা বন্ধ হচ্ছে ১ সেপ্টেম্বর থেকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৫, ১৩:১৮

options
link
পোস্ট অফিসে আর মিলবে না এই পরিষেবা, ট্যাঁকে টান পড়বে গ্রাহকদের!
প্রতীকী ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী মাসের শুরু থেকেই বন্ধ হচ্ছে রেজিস্টার্ড পোস্ট পরিষেবা। গত পাঁচ দশক ধরে চলা এই পরিষেবা অত্যন্ত জনপ্রিয়। রেজিস্টার্ড পোস্ট মানেই কোনও বিশেষ চিঠি! আইন আদালতের বিজ্ঞপ্তি কিংবা কোনও সরকারি দপ্তর থেকে পাঠানো চিঠি এভাবেই পাঠানো হত। এবার সেটাই হয়ে যাবে অতীত। পরিষেবাটি আসলে যুক্ত করা হতে চলেছে স্পিড পোস্টের সঙ্গে। এবার থেকে ওই ধরনের চিঠিপত্র স্পিড পোস্ট হিসেবেই পৌঁছে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে।

Advertisement

রানারের ‘ঝুমঝুম ঘণ্টা’ বহুদিনই অতীত। দ্রুত বদলে যাচ্ছে এতকালের চেনা পৃথিবী। ই-কমার্স লজিস্টিকস এবং কুরিয়ার সার্ভিস দ্রুত চিঠি পৌঁছে দেয় এখন। তার সঙ্গে পাল্লা দিতে পারছে না রেজিস্টার্ড পোস্ট পরিষেবা। বরং স্পিড পোস্ট অপেক্ষাকৃত অনেকটাই দ্রুত। তাই এবার স্পিড পোস্টের সঙ্গেই মিশিয়ে দেওয়া হল রেজিস্টার্ড পোস্ট পরিষেবা। ইতিমধ্যেই সমস্ত দপ্তর, আদাত, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্য প্রতিষ্ঠানগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে ১ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করে ফেলার জন্য। আশা, এই পরিবর্তনে আখেরে ডাক পরিষেবারই উন্নতি হবে। গ্রাহকরা উপকৃত হবেন।

Advertisement

তবে এই পরিবর্তনে কিন্তু ট্যাঁকে টান পড়বে গ্রাহকদের। রেজিস্টার্ড পোস্টে খরচ পড়ে ২৫ টাকা ৯৬ পয়সা। এছাড়াও প্রতি অতিরিক্ত ২০ গ্রামের জন্য খরচ পড়ে ৫ টাকা। সেখানে স্পিডপোস্ট শুরুই হয় ৪১ টাকা থেকে। ৫০ গ্রাম পর্যন্ত ওই খরচেই হয়ে যায়। অর্থাৎ এতেও ২০ থেকে ২৫ শতাংশ বেশি খরচ পড়ে গ্রাহকদের। এই খরচ বৃদ্ধি আপাত ভাবে তত বেশি বলে মনে না হলেও ছোট ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবী ও প্রান্তিক অঞ্চলের বাসিন্দাদের পক্ষে সেটাই সমস্যার উদ্রেক করবে বলেই মনে করা হচ্ছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.