Corona cases

Coronavirus: পিছু ছাড়ছে না করোনা, দেশজুড়ে বাড়ছে অ্যাকটিভ কেস, বাংলায় একদিনে আক্রান্ত ১৬৬

ভারতে এখনও অবধি কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ৫ লক্ষ ২৮ হাজার ৮৭৪ জন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৫, ২০২২, ১০:২১

options
link
Coronavirus: পিছু ছাড়ছে না করোনা, দেশজুড়ে বাড়ছে অ্যাকটিভ কেস, বাংলায় একদিনে আক্রান্ত ১৬৬

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনাকে হার মানিয়ে ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছে দেশ ঠিকই। কিন্তু এখনও যে মারণ ভাইরাস পুরোপুরি পিছু ছাড়েনি, তা দৈনিক পরিসংখ্যানেই স্পষ্ট। উৎসবের মরশুমে গত কয়েকদিন ধরেই বাড়ছে অ্যাকটিভ কেসের সংখ্যা। তবে অনেকটাই স্বস্তিজনক বাংলার করোনা গ্রাফ।

Advertisement

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২,৪৩০ জন। এখনও পর্যন্ত দেশে কোভিড সংক্রমিত মোট ৪ কোটি ৪৬ লক্ষ ২৬ হাজার ৪২৭ জন। গতকালের তুলনায় সংক্রমণ সামান্য কমলেও গত ২৪ ঘণ্টায় ফের ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় রোগী বর্তমানে ২৬ হাজার ৬১৮ জন। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার ০.০৬ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে এখনও অবধি কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ৫ লক্ষ ২৮ হাজার ৮৭৪ জন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘আমাদের তিন স্ত্রী থাকলেও সবাইকে সম্মান করি, কিন্তু হিন্দুরা…’, মিম নেতার মন্তব্যে তুঙ্গে বিতর্ক]

দেশের বেশিরভাগ রাজ্যে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও চিন্তায় রাখছে মহারাষ্ট্রের করোনা গ্রাফ। একদিনে সে রাজ্যে আক্রান্ত ৪৭৭ জন। মারণ ভাইরাসের বলি চারজন। ধীরে ধীরে কমছে রাজধানী দিল্লি, তামিলনাড়ু, কর্ণাটক, কেরলের অ্যাকটিভ কেসও। এদিকে গত ২৪ ঘণ্টায় বাংলার আক্রান্ত ১৬৬ জন। প্রাণ হারিয়েছেন একজন।

Advertisement

তবে এরই মধ্যে আবার মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ৭০হাজার ৯৩৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৯ কোটির বেশি। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন প্রায় ৬ লক্ষ। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ২ লক্ষ ৪১ হাজার ৭০৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

[আরও পড়ুন: কাজ দিল কেমিক্যাল গ্রাউটিং, বউবাজারে মেট্রোর সুড়ঙ্গে আপাতত জল ঢোকা বন্ধ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন