Pakistan Air Strikes On Afghanistan

আফগানভূমে পাক হামলার নিন্দায় সরব ভারত, কী বলল নয়াদিল্লি?

গত শুক্রবার ফের কাবুল, কান্দাহার-সহ একাধিক প্রদেশে হামলা চালায় পাকিস্তান। তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেন, বেছে নিরীহ নাগরিকদের নিশানা করা হয়েছে। ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ইসলামাবাদের দাবি, এয়ারস্ট্রাইকের মূল লক্ষ্য ছিল জঙ্গিদের খতম করা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২৬, ১৬:০৩

options
link
আফগানভূমে পাক হামলার নিন্দায় সরব ভারত, কী বলল নয়াদিল্লি?
রক্তাক্ষয়ী সংঘাতে জড়িয়েছে পাকিস্তান এবং আফগানিস্তান। প্রতীকী ছবি।

শুক্রবার আফগানিস্তানের কাবুল, কান্দাহার-সহ একাধিক প্রদেশে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান (Pakistan Air Strikes On Afghanistan)। সেই ঘটনার নিন্দায় সরব হল ভারত। নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছে, এটি পাক আগ্রাসনের আরও একটি উদাহরণ।

Advertisement

শনিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি বিবৃতিতে জানিয়েছে, আফগান ভূখণ্ডে পাক হামলার কড়া নিন্দা জানায় ভারত। এই ঘটনায় বহু নিরীহ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। ধ্বংস হয়ে গিয়েছে ঘর-বাড়ি। এই ঘটনা একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসন। ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণরূপে সম্মান করে।

Advertisement

গত শুক্রবার ফের কাবুল, কান্দাহার-সহ একাধিক প্রদেশে হামলা চালায় পাকিস্তান। তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেন, বেছে নিরীহ নাগরিকদের নিশানা করা হয়েছে। ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ইসলামাবাদের দাবি, এয়ারস্ট্রাইকের মূল লক্ষ্য ছিল জঙ্গিদের খতম করা। তালিবান সরকার দীর্ঘদিন ধরে বহু জঙ্গি গোষ্ঠীকে পোষণ করে আসছে। সেই সন্ত্রাসবাদীরাই বারবার পাকিস্তানকে রক্তাক্ত করছে। তাদের খতম করতেই এই অভিযান চালানো হয়েছে। তবে ইসলামাবাদের এই দাবি খারিজ করে দিয়েছে তালিবান। পাশাপাশি, তারা প্রত্যাঘাতের হুঁশিয়ারিও দেয়।

Advertisement

এরপর শনিবারই সেই ‘প্রতিশ্রুতি’ রক্ষা করে কাবুল। পাক হামলার জবাব দেয় তালিবান। ডুরান্ড লাইনে পাকিস্তানের সেনা ঘাঁটি লক্ষ্য করে জবাবি হামলা চালায় তারা। ঘটনায় ১৪ পাক সেনার জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রক। আহত হয়েছেন আরও ১১ জন। এক সেনা ট্যাঙ্ক ও এক বিদেশি গাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে বলে জানা গিয়েছে। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.