সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এদেশে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ৷ তাই তাঁদের মতেই চলবে দেশ৷ একটি অনুষ্ঠানে গিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করলেন মহারাষ্ট্র বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাতিল৷ যার ফলে তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানিমূলক কথা বলার অভিযোগ করেছে বিরোধীরা৷ ইচ্ছাকৃতভাবে তিনি পরিস্থিতি অস্থির করে তুলতে চাইছেন বলে সরব বিরোধীরা৷
[ আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করেই কাশ্মীর যাচ্ছেন রাহুল, সঙ্গে তৃণমূল-সহ ৯ বিরোধী দলের প্রতিনিধি ]
জানা গিয়েছে, মঙ্গলবার ন্যাশনাল গনেশ ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছিলেন মহারাষ্ট্র বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাতিল৷ সেখানে প্রথমে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে সাধারণ মানুষকে সুষ্ঠু সম্পর্ক বজায় রাখার অনুরোধ করেন তিনি৷ মহারাষ্ট্রের সবচেয়ে বড় উৎসব, গণেশ পুজোয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আরজি জানান৷ বলেন, প্রশাসনের আধিকারিকদের মধ্যেও হিন্দু, উৎসবের মরশুমে তাঁদেরও পরিবারকে সময় দিতে ইচ্ছা করে৷ এটা ভাবার কোনও কারণ নেই যে প্রশাসনের আধিকারিকরা কেবল, সাধারণ মানুষের জন্য সমস্যা তৈরি করে৷ এরপরই বক্তৃতায় বিতর্কিত মন্তব্যটি করেন তিনি৷ বলেন, ‘‘দেশ চালাবে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা৷ তাঁদের মতামতের ভিত্তিতেই দেশ পরিচালিত হবে৷’’ আর তাঁর এই মন্তব্যকে ঘিরেই উঠেছে সমালোচনার ঝড়৷ বিরোধীদের অভিযোগ, এই ধরনের মন্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িক উসকানি দিচ্ছেন মহারাষ্ট্রের মন্ত্রী৷
[ আরও পড়ুন: ফের ফিক্সড ডিপোজিটের সুদে কোপ, SBI-এর সিদ্ধান্তে মধ্যবিত্তের ভাঁড়ারে ধাক্কা ]
এই প্রথম নয়, গত সপ্তাহেও বিতর্কে জড়িয়েছিলেন চন্দ্রকান্ত পাতিল৷ অভিযোগ, বন্যাবিধ্বস্ত মহারাষ্ট্রের জলচিত্র খতিয়ে দেখতে গিয়ে দুর্গত মানুষের উপরই ক্ষোভ উগরে দেন তিনি৷ ত্রাণের আরজি জানানোয়, দুর্গতদের ধমক দিতে শোনা যায় তাঁকে৷ এই ঘটনার পরেও মহারাষ্ট্র সরকারকে তুলোধনা করেন বিরোধিরা৷
Maharashtra BJP chief Chandrakant Patil at an award distribution ceremony for National Ganesha Festival in Pune: Country will run according to what Hindu Majority says. If they think they want to see theatrical work (in Ganesha festival) at 12 pm, arrangements may be done.(20.08) pic.twitter.com/W4H7gprxx2
— ANI (@ANI) August 23, 2019
Maharashtra BJP chief & Revenue Minister Chandrakant Patil: The administrators are also Hindu, they also go out with their families to celebrate Ganesha festival. There shouldn’t be a feeling that administration only wants to create problems for us. https://t.co/4is7ItuzxI
— ANI (@ANI) August 23, 2019
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের