সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুঞ্চ সেক্টরে ফের অনুপ্রবেশের ছক বানচাল করে দিল ভারতীয় সেনা৷ রবিবার উদ্ধার হল আর এক অনুপ্রবেশকারীর দেহ, খবরটি জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই৷
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মণীশ মেহতা জানিয়েছেন, রাতের অন্ধকারে পাক অধিকৃত কাশ্মীর থেকে এক সন্দেহভাজন জঙ্গির অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে সেনা৷ নিয়ন্ত্রণরেখার কাছে কেজি সেক্টরে সেনা-জঙ্গি তীব্র গুলির লড়াইয়ে রাত আড়াইটে নাগাদ ওই সন্দেহভাজনের মৃত্যু হয়৷ পাক সেনার পাল্টা হামলায় এদিন কেরন সেক্টরে এক নিরীহ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়৷ সূত্রের খবর, কেরন সেক্টরে কর্মরত কুলিদের একটি দলের উপর বিনা প্ররোচনায় হামলা চালায় পাক সেনা৷ ওই হামলায় আহত হয়েছেন আরও এক ভারতীয়৷
[রমজানে হামলার ছক বানচাল করে ২৪ ঘন্টায় সেনার গুলিতে নিকেশ ১০ জঙ্গি]
এদিন সকালে সেনার শিখ ব্যাটেলিয়ন পাক সেনা ও জঙ্গি জোটের একটি বড়সড় হামলা রুখে দিয়েছে৷ এবারও নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জওয়ানদের মুণ্ডচ্ছেদ করে নিয়ে যাওয়ার লক্ষে ভোরবেলা হামলা চালায় পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম৷ তাদের সঙ্গে ছিল ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত জঙ্গিরাও৷ কিন্তু সেনার শিখ ব্যাটালিয়ন ওই হামলা রুখে দেয়৷ জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান৷
Relentless operations thwart desperate attempts by Pakistan to boost terror activities in Jammu and Kashmir. Statement attached. @adgpi pic.twitter.com/TShVCxlTmU
— NorthernComd.IA (@NorthernComd_IA) May 27, 2017
গতকাল সেনার নর্দার্ন কমান্ড দেশবাসীকে সতর্ক করে জানিয়েছে, পবিত্র রমজান উপলক্ষে জম্মু ও কাশ্মীরে বড়সড় নাশকতার ছক কষছে পাক জঙ্গিরা। গত ২৪ ঘন্টায় অন্তত ১০ জন সশস্ত্র জঙ্গিকে নিকেশ করেছে সেনা। পাক সেনা ও পাকিস্তানের টাকায় চলা জঙ্গি সংগঠনের সদস্যরা নিয়ন্ত্রণরেখায় লাগাতার অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও সতর্ক করে দিয়েছে নর্দার্ন কমান্ড।
#JKOps Two terrorists killed in Soyimuh, Tral, South Kashmir. Ops in progress; more likely @adgpi
— NorthernComd.IA (@NorthernComd_IA) May 27, 2017
সেনা সূত্রে জানানো হয়েছে, নিয়ন্ত্রণরেখার কাছে রামপুর সেক্টরে জঙ্গিদমন অপারেশনে ৬ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। রুখে দেওয়া হয়েছে অনুপ্রবেশের পরিকল্পনা। দক্ষিণ কাশ্মীরের ত্রাল সেক্টরে আরও ২ জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সশস্ত্র সেনা। যার মধ্যে উল্লেখযোগ্য, হিজবুল মুজাহিদিন জঙ্গি সাবজার আহমেদ ভাটের মৃত্যু। বুরহান ওয়ানির পর আহমেদ ভাটের নেতৃত্বেই উপত্যকায় অশান্তি ছড়াচ্ছিল হিজবুল জঙ্গিরা। গতবছরের ৮ জুলাই অশান্ত কাশ্মীরে সেনার গুলিতে নিহত হয় হিজবুল কমান্ডার বুরহান ওয়ানি। শীর্ষস্থানীয় ২ জঙ্গিকে নিকেশ করে উপত্যকায় জঙ্গি মতাদর্শ প্রচার ও নাশকতার কাজে লিপ্ত মুজাহিদিনের একটা বড় অংশকেই নির্মূল করা গিয়েছে বলে মনে করছে সেনা৷
সর্বশেষ খবর
-
গ্রাহকের জীবন সুরক্ষায় জোর, বিমা খাতে কী পরিবর্তন আনছে আইআরডিএআই?
-
সোনালি ঝড় অব্যাহত, মালয়েশিয়াকে উড়িয়ে এশিয়াড হকিতে সোনা ভারতের
-
নেসলের দুগ্ধজাত খাবারে বিষ! পণ্য বিক্রি বন্ধ করার নির্দেশ কেন্দ্রের
-
ব্রিটিশ নাগরিকত্ব লুকিয়ে সরকারি বেতন! যোগীরাজ্যে ‘প্রতারক’ মাদ্রাসা শিক্ষকের জমি বাজেয়াপ্ত ইডির
-
শুধু ক্রিকেটেই শত্রু পাকিস্তান! এশিয়ান গেমসে পাক খেলোয়াড়দের জড়িয়েও ধরেছেন ভারতীয়রা