Operation Sindoor Anniversary

‘সন্ত্রাসবাদীদের রেহাই নেই…’, ‘সিঁদুর’ বর্ষপূর্তিতে বার্তা সেনার, প্রোফাইল ছবি বদলালেন মোদি

২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের ছায়া সংগঠন টিআরএফের চার জঙ্গি। এই হামলার জবাবে ৭ মে ভোর-রাতে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি।

নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: মে ৭, ২০২৬, ১৪:২৪

options
link
‘সন্ত্রাসবাদীদের রেহাই নেই…’, ‘সিঁদুর’ বর্ষপূর্তিতে বার্তা সেনার, প্রোফাইল ছবি বদলালেন মোদি

৭ মে। ঠিক এক বছর আগে আজকের দিনেই পহেলগাঁও হামলার বদলা নিতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর (Operation Sindoor Anniversary) শুরু করেছিল ভারত। ছারখার হয়ে গিয়েছিল সন্ত্রাসবাদীদের একের পর এক ডেরা। বৃহস্পতিবার সেই ‘সিঁদুর’ বর্ষপূর্তিতে ভিডিও প্রকাশ করে সেনাবাহিনীর বার্তা, ‘সন্ত্রাসবাদীদের রেহাই নেই। জঙ্গিদের খুঁজে খুঁজে শাস্তি দেবে ভারত।’

Advertisement

সেনাবাহিনীর প্রকাশ করা ওই ভিডিওতে সামরিক পরিকল্পনা, কৌশল এবং সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে অভিযান চালানোর দৃশ্য দেখা যাচ্ছে। সেনাবাহিনীর কথায়, “এই অভিযানটি পরিকল্পিত এবং সুসম্পাদিত ছিল। তিন বাহিনীর সমন্বয় অভিযানটিকে আরও শক্তিশালী করে তুলেছিল।” অন্যদিকে, সেনার তরফে আরও একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে বিশেষ বার্তায় বলা হয়েছে, ‘ভারত কিছুই ভোলেনি এবং ক্ষমাও করেনি।’ এদিকে অপারেশন সিঁদুরের বর্ষপূর্তিতে নিজের এক্স হ্যান্ডলের প্রোফাইল ছবিও বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের ছায়া সংগঠন টিআরএফের চার জঙ্গি। এই হামলার জবাবে ৭ মে ভোর-রাতে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে যায় পাকিস্তানের অন্তত ১১টি একধিক বায়ু সেনাঘাঁটি। ভারতীয় সেনার অভিযানে নিহত হয় ১০০ জনের বেশি জঙ্গি ও ৩৫-৪০ জন পাক সেনা। শেষ পর্যন্ত ইসলামাবাদের আর্জিতে সংঘর্ষবিরতিতে রাজি হয় নয়াদিল্লি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.