সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চালকহীন গাড়ি চলবে ভারতের রাস্তায়৷ বিশ্বের তাবড় অটোমোবাইল কোম্পানিগুলি দেখিয়েছে এই স্বপ্ন৷ গুগলের চালকহীন গাড়ির ছবি সে স্বপ্ন যেন আরও জলজ্যান্ত করে তুলেছে৷ কিন্তু ভারতের রাস্তাতেও কি কখনও চলবে এরকম গাড়ি? ভাঙাচোরা, জ্যামে আটকা রাস্তার দিকে তাকিয়ে এ কথা ভেবে অনেকেই হয়তো দীর্ঘশ্বাস গোপন করবেন৷ কিন্তু না, সত্যিই ভারতের রাস্তাতেও চলবে এমনটা গাড়ি৷ তার জন্য একজোট হয়ে কাজ করছে দেশের তিন আইআইটি৷
হাবিজাবি লেখা নোট নিতে ব্যাঙ্কের আপত্তি? এই নিয়ম জেনে রাখুন
বম্বে, কানপুর ও খড়গপুর আইআইটি সমবেতভাবে একটি প্রকল্প নিয়েছে বলেই জানা যাচ্ছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে৷ এই প্রকল্পের লক্ষ্য হল, ভারতীয় পরিবেশ ও রাস্তার কথা মাথায় রেখে চালকহীন গাড়ি তৈরি করা৷ প্রকল্পে কোনও একটি বা একাধিক গাড়ি কোম্পানিও সক্রিয়ভাবে অংশ নিয়েছে৷ তবে গোপনীয়তার কারণেই তাদের নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি৷
চারবারের বেশি এটিএম থেকে টাকা তুলেছেন? জেনে রাখুন এই নয়া নিয়ম
পুরো প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছেন আইআইটি খড়গপুরের দেবাশিস চক্রবর্তী৷ ভারতীয় বাজার ও পরিস্থিতির কথা মাথায় রেখেই এই প্রকল্পে কাজ চলছে৷ আইআইটি খড়গপুরের গবেষকরা একেবারে গোড়া থেকেই এই প্রযুক্তি রূপায়ণের কাজ করছেন৷ ফোর্ড মোটরসের চাকরি ছেড়ে আইআইটি কানপুরে যোগ দিয়েছিলেন গৌরব পাণ্ডে৷ তিনিও শামিল হয়েছেন এই প্রকল্পে৷ অন্যদিকে বম্বে আইআইটির গবেষকরাও এই প্রযুক্তির বাস্তবায়ন নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করছেন৷ এই মডেল বিশ্বের যে কোনও জায়গায় কাজ করতে পারে৷ তবে ভারতীয় পরিবেশের উপর জোর দিচ্ছেন বিজ্ঞানীরা৷ সব ঠিকঠাক চললে চালকহীন গাড়ি ভারতের কাছে স্রেফ স্বপ্ন হয়ে থাকবে না৷ বরং খুব শিগগিরি ভারতের রাস্তাতেই দেখা যাবে সেগুলিকে৷
ইন্টারসেপ্টর মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত
সর্বশেষ খবর
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগে এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?