এবার সাগরেও অপ্রতিরোধ্য ভারত, সেনার ভাঁড়ারে স্করপেন সাবমেরিন ‘আইএনএস করঞ্জ’

কী কী বৈশিষ্ট্য রয়েছে এই ডুবোজাহাজের? পড়লে বুঝবেন, কেন ভারতকে ভয় পাচ্ছে চিন-পাকিস্তান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩১, ২০১৮, ১৫:৪২

options
link
এবার সাগরেও অপ্রতিরোধ্য ভারত, সেনার ভাঁড়ারে স্করপেন সাবমেরিন ‘আইএনএস করঞ্জ’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিন ও পাকিস্তানের বুকে কাঁপন ধরিয়ে জলপথে সমরসজ্জায় আরও শক্তিশালী ভারত। এবার জলে অবাধ রাজত্ব চালাতে নৌসেনার হাতে আসছে অত্যাধুনিক স্করপেন সাবমেরিন। বুধবার মাজগাঁও ডক থেকে যাত্রা শুরু করে স্করপেন ক্লাসের তৃতীয় ডুবোজাহাজ ‘আইএনএস করঞ্জ’। সাবমেরিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লান্বা।

Advertisement

এই ডুবোজাহাজ তৈরিতে ব্যবহৃত হয়েছে স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি। প্রি-গাইডেড মিসাইল ব্যবহার করে প্রায় নিঃশব্দে শত্রুকে জলের নিচে ছিন্নভিন্ন করে দিতে পারে ‘আইএনএস করঞ্জ’। প্রায় ৬৭ মিটার লম্বা, ওজনে দেড় হাজার টনেরও বেশি এই ডুবোজাহাজ চওড়ায় প্রায় সাড়ে ছয় মিটার। এটি এমন ভাবে বানানো হচ্ছে যাতে দীর্ঘক্ষণ জলের তলায় ডুবে থাকতে পারে। ‘স্করপেন’ থেকে অনায়াসে যুদ্ধজাহাজ ধ্বংস করার টর্পেডো এবং ক্ষেপণাস্ত্র ছোড়া যাবে। শুধু তাই নয় প্রায় শব্দহীন এই সাবমেরিনটিকে জলের তলায় খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। গোপনে শত্রুর জলসীমায় ও বন্দরের চারপাশে ‘মাইন’ বিছিয়ে দিতে এটির জুড়ি মেলা ভার। উল্লেখ্য, ২০১৭-সালেই যাত্রা শুরু স্করপেন ক্লাসের ‘আইএনএস কালভরি’ ও ‘আইএনএস খান্ডেরি’। ওই দুই ডুবোজাহাজও অত্যন্ত ঘাতক। ওই সাবমেরিন দুটিতে রয়েছে অত্যাধুনিক টর্পেডো ও মিসাইল যা দৃষ্টিসীমার বাইরে থাকা লক্ষ্যেও নির্ভুল ও বিধ্বংসী আঘাত হানতে সক্ষম। স্টেলথ প্রযুক্তি বা লুকিয়ে থাকার অসাধারণ ক্ষমতার জন্য এই সাবমেরিনটি ‘সোনার’ বা ‘রেডার’-এ প্রায় অদৃশ্য।

[ধাক্কা খেল ‘মেক ইন ইন্ডিয়া’, নৌসেনার হাতে আসছে না ‘মাইনসুইপার’]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

চিনের সঙ্গে পাল্লা দিয়ে ভারতও এখন জলে অপ্রতিরোধ্য হতে ‘পাখির চোখ’ করেছে নৌসেনার সামগ্রিক উন্নয়নকে। তাই আন্তর্জাতিক যে কোনও সাবমেরিনের সঙ্গে পাল্লা দিতে ঢেলে সাজছে ভারতের নৌসেনাও। পাকিস্তান ও চিনের সঙ্গে যখন ভারতের উত্তেজনা তুঙ্গে, সেই সময় নৌসেনা কর্তারা মনে করছেন, তাঁদের হাতে এখন ডুবোজাহাজের যে সম্ভার হয়েছে, তাতে পাকিস্তান-চিনের সঙ্গে এঁটে ওঠা মুশকিল। এই দুই দেশের সঙ্গে পাল্লা দিতেই ছ’টি ফরাসি স্করপেন ডুবোজাহাজের বরাত দিয়েছিল নৌসেনা।

[ভারতে নয়, স্করপেন তথ্য ফাঁস হয়েছে ফ্রান্সেই!]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.