সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানে ইসলামিক স্টেট জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে নন-নিউক্লিয়ার বোমা ফেলার প্রশংসা করল ভারতীয় রাজনৈতিক মহল৷ বিজেপি, কংগ্রেস-একযোগে জঙ্গিদমন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের সাহসিকতার প্রশংসা করেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই৷ বৃহস্পতিবার আফগানিস্তানের নানগারহর প্রদেশের আচিন জেলায় এই ভয়াবহ বোমা হামলায় কেরল থেকে আইএস জঙ্গি দলে নাম লেখানো এক ভারতীয় যুবকের মৃত্যু হয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে৷
[মার্কিন সেনাই সর্বশক্তিমান, আফগানিস্তানে ‘মাদার অফ অল বম্বস’ ফেলে হুঙ্কার ট্রাম্পের]
বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী এদিন টুইট করে আফগানিস্তানে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে আমেরিকা ‘মাদার অফ অল বম্বস’ নিক্ষেপ করার প্রশংসা করেছেন৷ পাশাপাশি, ভারত সরকারকেও এই সাহসী পদক্ষেপ থেকে শিক্ষা নেওয়ার পরমার্শ দিয়েছে স্বামী৷ তিনি জানিয়েছেন, প্রয়োজনে সন্ত্রাস দমনে আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে জোট করুক ভারত৷ কংগ্রেস নেতা মণিশ তিওয়ারিও আমেরিকার কড়া পদক্ষেপের প্রশংসা করেছেন৷ তিনি জানিয়েছেন, আমেরিকা যদি আইএস জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে পারে, ভারত কেন লস্কর, জৈশ-ই-মহম্মদ বা জামাত-ইল-দাওয়ার বিরুদ্ধে এরকম অভিযান চালাতে পারে না? সন্ত্রাসের কোনও ধর্ম বা জাতি থাকে না বলেও এদিন টুইট করেছেন এই কংগ্রেস নেতা৷
এর আগে গতকাল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেনার ওই বোমা নিক্ষেপের ভূয়সী প্রশংসা করেন৷ মার্কিন সেনাকে দরজা সার্টিফিকেট দিয়ে তিনি বলেন, “দেশের সেনাবাহিনীর প্রতি আমি অসম্ভব গর্বিত৷ আমি তাঁদের পুরোপুরি স্বাধীনতা দিয়েছি৷” হোয়াইট হাউসের প্রেস সচিব সিন স্পাইসার বোমা নিক্ষেপের ঘটনা স্বীকার করে নিয়ে জানিয়েছেন, ইসলামিক স্টেট জঙ্গিদের ব্যবহৃত ঘাঁটি, অস্ত্রভাণ্ডার ও টানেল নেটওয়ার্ক সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে৷ তবে সাধারণ মানুষকে ওই বোমা হামলার আগেই এলাকা থেকে বের করে আনা হয়েছিল বলেও দাবি করেছেন তিনি৷ এতে ‘কোল্যাটেরাল ড্যামেজ’ এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব৷
[ভিন গ্রহে থাকতে পারে প্রাণ, যুগান্তকারী ঘোষণা NASA-র]
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের