সুব্রত বিশ্বাস: রেলের পণ্য পরিবহণ অত্যধিক মাত্রায় কমে যাওয়ায় ভাড়ার ক্ষেত্রে ছাড় ও একাধিক সুবিধা চালু করতে চলেছে রেল৷ রেলবোর্ডের মেম্বার অফ ট্রাফিক মহম্মদ জামশেদ কলকাতায় রেলকর্তাদের সঙ্গে বৈঠকের পর জানান, রেল পরিবহণে আগ্রহ বাড়াতে ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে রেল৷
সম্প্রতি ভারতের সতেরোটি জোনের চিফ অপারেশন ম্যানেজারদের নিয়ে বৈঠকে ঠিক হয়েছে, অধিক পণ্য পরিবহণে নির্ধারিত ভাড়ায় চেয়ে কম ভাড়া নেবে রেল৷ কোনও স্থানে ভর্তি রেক এলে তা খালির পর ৫০ থেকে ১০০ বর্গ কিলোমিটারের মধ্যে কোনও পার্টি সেই রেকে পণ্য পাঠাতে পারবেন৷ এক্ষেত্রেও বিশেষ ছাড় মিলবে ভাড়ায়৷ এখন ৫৯ ও ৪০টি ওয়াগনের কম ওয়াগন ভাড়া পাওয়া যায় না৷ এবার মিনি রেকও ভাড়া দেবে রেল৷ যেমন ১৫, ২০, ২২টি ওয়াগানও ভাড়া নিতে পারবেন ব্যবসায়ীরা৷ কোনও সংস্থা নিজস্ব গুডস শেড তৈরি করলে তা রেল লাইনের সঙ্গে সংযুক্ত করে দেবে রেলই৷ ফলে ওই সংস্থা যে কোনও ধরনের পণ্য সেখানে আনা-নেওয়া করতে পারবে৷ বন্দর এলাকায় নির্ধারিত সময়ের বেশি সময় রেক থাকলে তার জন্য প্রচুর বাড়তি চার্জ দিতে হয়৷ এবার সেই চার্জ লাগবে না৷ ফলে বাড়তি সময়ের জন্য প্রচুর খরচ এড়াতে পারবেন ব্যবসায়ীরা৷ লৌহ আকরিক রফতানি ক্ষেত্রের জন্য ও নিজস্ব ব্যবহারের ক্ষেত্রে আলাদা আলাদা ভাড়া লাগত৷ এবার রফতানি ক্ষেত্রে সেই অতিরিক্ত ভাড়া লাগবে না৷ সোমবার এই বৈঠকে মহম্মদ জামশেদ প্রতিটি জোনের সিওএমদের নির্দেশ দেন এই ছাড় ও সুবিধার পাশাপাশি বর্ষা চলে যাওয়ায় পণ্য পরিবহণ বাড়াতে যে কোনওরকম পন্থা নেওয়া সম্ভব তা নেওয়া হোক৷
সর্বশেষ খবর
-
‘মুসলিম ন্যাটো’য় কেন যোগ দিচ্ছে না মিশর! আফ্রিকার বুকে কোন খেলা খেলছে ভারত?
-
নগ্ন হওয়ায় কর্নাটক থেকে ঘাড় ধাক্কার হুমকি! ‘কন্নড় নয় কান্নাড়া’, মাতৃভাষা শুধরে ড্যামেজ কন্ট্রোল যশের
-
খেলরত্নের ‘যোগ্য’ নেই কেউ! ১৭ জন অর্জুন, জীবনকৃতি পাচ্ছেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার
-
যুবসমাজকে ‘নর্দমার আবর্জনা’ কটাক্ষ, রামদেবের ভক্ত হয়েও কঙ্গনার বিরোধীতায় যোগগুরু
-
ব্রাজিল ম্যাচের আগে সাজ সাজ রব কলকাতায়, কবে আসছেন ভিনিরা?