সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দূরপাল্লার ট্রেনে (Indian railway) উঠে প্রথমেই যে বিষয়গুলির খোঁজ আপনি নেন, তার মধ্যে অন্যতম হল মোবাইল (Mobile) বা ল্যাপটপ (Laptop) চার্জ দেওয়ার পয়েন্ট কোথায় রয়েছে। যদি দেখেন আপনার সিটের একদম কাছের কোনও পয়েন্ট ঠিকঠাক কাজ করছে, তবে মনে হতেই পারে গোটা যাত্রাপথে মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়া নিয়ে বিশেষ চিন্তার কিছু নেই। কারণ প্রয়োজন মতো যখন তখন আপনার ডিভাইসগুলোয় চার্জ দিতে পারবেন। এমনকি রাতে চার্জে বসিয়ে ঘুমিয়েও নিতে পারেন। সকালে ফুল চার্জ হয়ে থাকবে মোবাইল। কিন্তু সে সুযোগ আর থাকছে না।
[আরও পড়ুন : বাড়িতেই সন্তানের জন্ম দেবেন মেগান! প্রথমবার আমেরিকায় ভূমিষ্ঠ হবে ব্রিটিশ ‘রাজকন্যা’]
ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, রাত ১১টা থেকে সকাল ৫টা পর্যন্ত আর চার্জ দেওয়া যাবে না ইলেকট্রনিক্স ডিভাইসে। বন্ধ রাখা হবে চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ। ফলে সেগুলি আর কাজ করবে না। ট্রেনগুলিতে আগুন লাগার সম্ভাবনা কমানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কিছু দিন আগে বেঙ্গালুরু-হাজুর সাহিব নন্দেড় এক্সপ্রেসে রাত্রে চার্জিং পয়েন্ট থেকে আগুন লাগে। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তাই এই নিয়ম করা হয়েছে।
তবে এই নিয়ম নতুন নয়। ২০১৪ সালেই এই নিয়ম তৈরি হয়েছিল। সেই নিয়ম পালনের ক্ষেত্রে কঠোর ছিল না ভারতীয় রেল। কিন্তু এবার হচ্ছে। তবে গত ১৬ মার্চ থেকে এই নিয়ম কঠোর ভাবে পালন করছে পশ্চিম রেলওয়ে। সেখানে রাত ১১টা থেকে ৫টা পর্যন্ত চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হচ্ছে। রেলের এক উচ্চপদস্থ আধিকারিক মঙ্গলবার সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, পশ্চিম রেলের মতোই এবার দেশের বাকি অংশে এই নিয়ম চালু করা হবে। এই ৬ ঘণ্টা বন্ধ থাকবে চার্জিং পয়েন্টে বিদ্যুৎ সংযোগ।তাই ট্রেনে ওঠার আগেই পারলে মোবাইল, ল্যাপটপ ফুল চার্জ দিয়ে রাখুন। না হলে অন্তত রাত্রে চার্জ দেওয়ার কথা ভুলেই যান।
[আরও পড়ুন : মঞ্চে বেজে উঠল জাতীয় সংগীত, হুইলচেয়ার ছেড়ে এক পায়েই উঠে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী]
সর্বশেষ খবর
-
হাসপাতালে রোগীকে পরপর লাথি! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড মহিলা স্বাস্থ্যকর্মী
-
বর্ষায় বেহাল রাস্তায় অ্যাম্বুল্যান্স দূর, হাঁটাই দুষ্কর! রোগীকে চটের বস্তায় ঝুলিয়ে হাসপাতালে পরিবার
-
সেবাশ্রয়ে হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা, জোর করে আনা হত লোক! অভিষেকের বিরুদ্ধে ফের থানায় ববি
-
টলিপাড়ার অচলাবস্থা কাটাতে অস্থায়ী কমিটি পাপিয়ার, ‘কনফেডারেশনের সঙ্গে বিজেপির সম্পর্ক নেই’, জানালেন শমীক
-
শেষ ষোলোয় উঠে মাঠেই নৌকো বাইলেন হালান্ডরা, ভাইকিং রো’র নেপথ্যে লুকিয়ে কোন ইতিহাস?