সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দলাই লামার সাক্ষাৎ নিয়ে গোড়া থেকেই অসন্তুষ্ট ছিল চিন৷ এ সাক্ষাৎ যাতে না হয় তার জন্য আগে থেকেই বিবৃতি দিয়েছিল৷ কিন্তু কার্যত চিনের চোখরাঙানি উপেক্ষা করল ভারত৷
এদিন শিশুদের জন্য এক বিশেষ অনুষ্ঠানের সূত্রে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হয় দলাই লামার৷ কিন্তু ঘটনাকে ভাল চোখে নেয়নি চিন৷ তাদের দাবি, দলাই লামা আসলে ধর্মের ছদ্মবেশে চিন বিরোধিতায় প্রশ্রয় দেন৷ চিনের মধ্যে বিছিন্নতাবাদী আন্দোলনকে মদত দেন৷ তাই দলাই লামাকে অন্যান্য দেশ বহিষ্কার করুক এমনটাই দাবি তাদের৷ কিন্তু চিনের সেই চোখরাঙানিকে কার্যত পাত্তাই দিল না ভারত৷ চিনের সবরকম হুঁশিয়ারি সত্ত্বেও সাক্ষাৎ হল রাষ্ট্রপতি ও দলাই লামার৷ ভারতের তরফে জানানো হয়েছে, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই৷ চিনের দাবি, দলাই লামাকে চিন বিরোধি হিসেবেই গণ্য করুক ভারত৷ কিন্তু এই সৌজন্য সাক্ষাৎ দেখিয়ে দিল, চিনের লাল চোখকে তেমন পাত্তা দিচ্ছে না ভারত৷ তবে এ ঘটনায় চিন যে বেজায় অসন্তুষ্ট তাও খোলাখুলি জানিয়ে দেওয়া হয়েছে সে দেশের তরফে৷ কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এই ঘটনা বিরূপ প্রভাব ফেলতে পারে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের৷
সর্বশেষ খবর
-
এক মাসের ব্যবধানে ফের ইরানে হামলা ট্রাম্পের, পালটা জর্ডানে তছনছ মার্কিন ঘাঁটি
-
‘অন্নপূর্ণার টাকা না পেলে…’, আবেদনকারীদের উদ্দেশে কী বার্তা মন্ত্রী শংকরের?
-
তুষার চিতার জন্য জাপান থেকে আসছে পাত্রী! কী বলছে দার্জিলিং চিড়িয়াখানা?
-
‘রেকর্ড নিয়ে ভাবি না’, এশিয়া কাপে থাইল্যান্ডকে ধ্বংস করেও পা মাটিতে দীপ্তির, নজির স্মৃতিরও
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির