ফের মাঝ আকাশে বিপর্যয়। টেক অফের পরই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল বিমানের ইঞ্জিনে। মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গোয়া থেকে দিল্লিগামী ইন্ডিগোর বিমানে (IndiGo Goa-Delhi Flight)। গুরুতর এই পরিস্থিতিতে দিল্লি যাওয়ার পরিবর্তে গোয়ায় জরুরি অবতরণ করে বিমানটি। ঘটনায় কপালজোরে রক্ষা পেয়েছেন যাত্রীরা। অবতরণের সময় জরুরি অবস্থা জারি করা হয় গোয়া বিমানবন্দরে।
আরও পড়ুন:
সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, 6E 2102 নামের ইন্ডিগো বিমানটি মঙ্গলবার সকাল ৯টা ১৬ মিনিটে গোয়া থেকে দিল্লির উদ্দেশে আকাশে ওড়ে। কিছুক্ষণ ওড়ার পর বিমানটির একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। ঘটনা নজরে আসতেই দ্রুত এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে ঘটনার কথা জানান পাইলট। গোয়া ফেরার নির্দেশ দেওয়া হয় বিমানটিকে। এদিকে বিমানবন্দরেও শুরু হয়ে যায় তৎপরতা। গোটা বিমানবন্দরে জারি করা হয় জরুরি অবস্থা। প্রস্তুত রাখা হয় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। কোনওরকম ক্ষয়ক্ষতি ছাড়াই বিমানটি জরুরি অবতরণ করেছে বলে জানা গিয়েছে। নিরাপদে রয়েছেন বিমানের সকল যাত্রীরা।
গোটা বিমানবন্দরে জারি করা হয় জরুরি অবস্থা। প্রস্তুত রাখা হয় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। কোনওরকম ক্ষয়ক্ষতি ছাড়াই বিমানটি জরুরি অবতরণ করেছে বলে জানা গিয়েছে।
বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি মহারাষ্ট্রের দক্ষিণ উপকূলের উপর দিয়ে যাওয়ার সময় ইউ-টার্ন নিয়ে গোয়ার দিকে মুখ ফেরায়। সেই সময় বিমানটি ১৪ হাজার ফুট উপর দিয়ে উড়ছিল। মাত্র ১৫ মিনিটের ব্যবধানেই বিমানটি গোয়া ফিরে আসা। ততক্ষণে জরুরি অবস্থা জারি করা হয় বিমানবন্দরে। আধিকারিকদের তরফে জানা গিয়েছে, ওই বিমানে ২২৯ জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই সুস্থ রয়েছেন। বিকেলে অন্য একটি বিমানে এই যাত্রীদের দিল্লি ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘শুধরে যাও, নাহলে…’, নাম না করে রাষ্ট্রসংঘে ফের ‘সন্ত্রাসী’ পাকিস্তানকে তুলোধোনা জয়শংকরের
-
পুরভোটের আগে ফের সাংগঠনিক রদবদল বঙ্গ বিজেপিতে, বড় দায়িত্বে সজল
-
ভিনিসিয়াস-নুনেজদের স্বাগত জানাতে সেজে উঠছে যুবভারতী
-
রাষ্ট্রসংঘে মহানাটক! ইরানের দূতকে রহস্যময় উপহার দিতে গেলেন ইজরায়েলের প্রতিনিধি, তারপর…
-
২৪ দিনে ৫৫ নবজাতকের মৃত্যু! বিতর্কে কী বলছে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল?